আজ কলকাতায় ‘তিরঙ্গা যাত্রা’, শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তায় বন্ধ থাকছে যান চলাচল

Image: ANI

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমবার ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga rally) কর্মসূচিতে সামিল হচ্ছে পশ্চিমবঙ্গ। এই উপলক্ষে আজ অর্থাৎ সোমবার রাজ্য সরকারের (Suvendu Adhikari) উদ্যোগে কলকাতায় আয়োজন করা হয়েছে এক বিশাল ‘তিরঙ্গা যাত্রা’ (Har Ghar Tiranga rally)। ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হবে এই মিছিল (Har Ghar Tiranga rally)। প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে (Har Ghar Tiranga rally)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)  কয়েকদিন আগে সংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছিলেন।

সপ্তাহের প্রথম দিনে এত বড় মিছিলকে (Har Ghar Tiranga rally) কেন্দ্র করে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক রাস্তায় বিধিনিষেধ জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। ফলে ময়দান, ধর্মতলা ও মধ্য কলকাতা সংলগ্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে নিত্যযাত্রীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ক্যানভাসে অবচেতন মনের বহিঃপ্রকাশ, মনোবিজ্ঞানী থেকে শিল্পজগতে যাত্রা সাধনা গুপ্তর


কোন কোন রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ?

কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ময়দান ও সংলগ্ন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণে রাখা হবে (Har Ghar Tiranga rally)। তালিকায় রয়েছে—

১. রেড রোড, কিংসওয়ে ও কুইন্সওয়ে

২. আর আর অ্যাভিনিউ ও মেয়ো রোড

৩. জওহরলাল নেহরু রোড ও ক্যাথেড্রাল রোড

৪. লাভার্স লেন ও ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ

৫. খিদিরপুর রোড, প্লাসি গেট রোড ও ডাফরিন রোড

একাধিক রাস্তায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ

যানজট নিয়ন্ত্রণে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জহওরলাল নেহরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে ভারতে আসছেন না তারেক রহমান! বরফ গলাতে আসরে দীনেশ

পণ্যবাহী গাড়িতেও নিষেধাজ্ঞা

মিছিল (Har Ghar Tiranga rally) চলাকালীন যানজট এড়াতে মধ্য কলকাতা ও সংযোগকারী কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় ভারী ও পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিদ্যাসাগর সেতু, এজেসি বোস রোডের মৌলালি থেকে হেস্টিংস অংশ, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, সিআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড এবং এসপি মুখার্জি রোডে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

তবে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পরিষেবার যানবাহন এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। এলপিজি, সিএনজি, পেট্রোল-তেল, অক্সিজেন, শাকসবজি, ওষুধ, ফল, মাছ ও দুধ সরবরাহকারী যান চলাচল করতে পারবে।

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন পড়লে আরও কিছু রাস্তায় যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে। তাই সোমবার মধ্য কলকাতা, ধর্মতলা ও ময়দান সংলগ্ন এলাকায় যাতায়াতকারীদের হাতে অতিরিক্ত সময় নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুন: ‘চোর চোর’ স্লোগান এড়াতে হেডফোন পরুন: শুভেন্দু