কালীপুজোর রেশ কাটতে না কাটতেই হাজির হয়ে ভাইফোঁটা। কার্তিক অমাবস্যায় কালীপুজো হয় আর কার্তিক মাসের দ্বিতায় তিথিতে পালিত হয় ভাইফোঁটা। যা ভ্রাতৃদ্বিতীয় নামেও পরিচিত। পশ্চিমবঙ্গে এই উৎসব ভাইফোঁটা হিসেবে পরিচিত হলেও দেশের অন্যান্য প্রান্তে তা ভাইদুজ নামে পালিত হয়।
এই বিশেষ দিনে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও পারস্পরিক বন্ধনের এই উৎসবের মধ্যে দিয়েই কার্যত শেষ হয় উৎসবের মরসুম।
আরও পড়ুন: ভাইফোঁটায় মিষ্টিতে ঐতিহ্যের ছোঁয়া, দামবৃদ্ধির মধ্যেও চাহিদা তুঙ্গে
ফোঁটা দেওয়ার শুভ সময় কখন?
এবছর ১১ নভেম্বর বুধবার পড়েছে ভাইফোঁটা। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ২৫ কার্তিক। পঞ্জিকা অনুসারে, এ দিন দুপুর ১২টা ২৭ মিনিট থেকে দুপুর ২টো ১১ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়ার শুভ সময়। অর্থাৎ এই সময়ের মধ্যেই ভাইফোঁটার যাবতীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।
তবে এ দিন সকাল ৮টা ৩৬ মিনিট থেকে সকাল ৯টা ৫৮ মিনিট পর্যন্ত থাকবে কালবেলা। তাই এই সময়ের মধ্যে ফোঁটা দেওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
দুই পঞ্জিকায় দ্বিতীয়ার সময়
ভাইফোঁটার তিথি গুপ্তপ্রেস ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় সময়ের কিছু পার্থক্য রয়েছে। গুপ্তপ্রসে পঞ্জিকা অনুসারে কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হবে ১০ নভেম্বর, মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিটে। তিথি শেষ হবে ১১ নভেম্বর, বুধবার দুপুর ২টো ৯ মিনিটে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে দ্বিতীয়ার সূচনা ১০ নভেম্বর, মঙ্গলবার দুপুর ২টো ২ মিনিটে। তিথি শেষ হবে ১১ নভেম্বর বুধবার দুপুর ৩টে ৫৪ মিনিটে। তবে দুই পঞ্জিকার মধ্যে পার্থক্য থাকলেও ভাইফোঁটা পালিত হবে বুধবার ১১ নভেম্বর।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/uyo957E6CjI?si=9CEKLAbAOfPzcBKo” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>