কৃষকের হাতের মুঠোয় প্রযুক্তি, এল ডিজিটাল এগ্রিটেক প্ল্যাটফর্ম ‘ফার্ম সান্টা’

Image: AI নির্মিত

কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আত্মপ্রকাশ করল ডিজিটাল এগ্রিটেক প্ল্যাটফর্ম ‘ফার্ম সান্টা’ (Farm Santa)। গ্রামীণ ও প্রান্তিক কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে কৃষিকাজে তথ্যের ব্যবহার বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্মটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder) এবং রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল (Dudh Kumar Mandol)। এই প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) নামও ঘোষণা করা হয়েছে।

নিউট্রিসোর্স গ্রুপ-এর তৈরি ‘ফার্ম সান্টা’ (‘Farm Santa’) একটি মোবাইল অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন কৃষকরা। কৃষিকাজে প্রয়োজনীয় পরামর্শ, ফসলের রোগ ও পোকামাকড় শনাক্তকরণ, তার প্রতিকারের উপায়, কৃষি উপকরণ ও পরিষেবার সন্ধান এবং বাজারের সঙ্গে কৃষকদের যোগাযোগ—একাধিক পরিষেবা একই প্ল্যাটফর্মে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: বায়ুসেনায় নয়া ইতিহাস, প্রথম মহিলা নন-মেডিক্যাল অফিসার হিসাবে এয়ার ভাইস মার্শাল শক্তি শর্মা


অ্যাপটির  (Farm Santa)অন্যতম বৈশিষ্ট্য হল ফসলের রোগ শনাক্ত করার ব্যবস্থা। জমিতে কোনও ফসল আক্রান্ত হলে কৃষক সেই ফসলের ছবি তুলে অ্যাপে আপলোড করতে পারবেন। প্রযুক্তির সাহায্যে ছবিটি বিশ্লেষণ করে সম্ভাব্য রোগ বা পোকার আক্রমণ চিহ্নিত করার চেষ্টা করা হবে। এরপরে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানানো হবে।

নিউট্রিসোর্স গ্রুপের প্রতিষ্ঠাতা মুরারি এম. রক্সিত বলেন, দেশের বহু প্রান্তিক কৃষক এখনও আধুনিক প্রযুক্তি ও নির্ভরযোগ্য কৃষি-তথ্য থেকে দূরে। সেই ব্যবধান কমিয়ে কৃষকদের কাছে প্রয়োজনীয় তথ্য সহজে পৌঁছে দেওয়াই তাঁদের উদ্দেশ্য। তাঁর দাবি, সময়মতো সঠিক পরামর্শ পেলে পোকার কারণে ফসলের ক্ষতি কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।

আরও পড়ুন: ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের, সংঘাত আরও তীব্র

উদ্যোক্তাদের মতে, শুধু ফসল উৎপাদনের সঙ্গে প্রযুক্তিকে যুক্ত করাই নয়, কৃষকদের বাজারের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেওয়াও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। আগামীদিনে আরও বেশি সংখ্যক কৃষককে এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।প্রথাগত কৃষি ব্যবস্থার সঙ্গে আধুনিক প্রযুক্তির সংযোগ বাড়ানোর এই উদ্যোগকে কৃষিক্ষেত্রে ডিজিটাল পরিষেবার প্রসারের আরও একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দেখুন: জানুয়ারিতে আসছে ‘অগ্নিবীর’-এর প্রথম ব্যাচ, ঘোষণা শুভেন্দুর