হরিণঘাটায় হতে চলেছে বড় কারখানা, ডিসেম্বর মাসেই ভূমিপুজো, বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা

Suvendu Adhikari Image: ANI

পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসতে হবে। তবেই বিপুল কর্মসংস্থান সম্ভব। বেকার যুবক-যুবতীদের হাতে চাকরি দিতে এটা ছাড়া আর কোনও পথ নেই। রাজ্যে এখন শিল্পপতিরা শিল্প-কলকারখানা করতে চাইছেন। এই কথা বারবার শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে। এবার তার আরও একটি বাস্তবায়ন হতে চলেছে বলে জানা গেল। খোদ মুখ্যমন্ত্রী তা সামনে নিয়ে এসেছেন। হরিণঘাটায় এবার একটি কারখানা হতে চলেছে। আর সেটার ভূমিপুজো হবে ডিসেম্বর মাসেই। তারপর থেকে কাজ শুরু হবে। কারখানা গড়ে উঠলে এই রাজ্যের বেকার যুবক-যুবতীরা চাকরি পাবেন। বিপুল কর্মসংস্থান হবে।

২০২৬ সালেই পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চলেছে আম্বানি গোষ্ঠী। ডিসেম্বর মাসেই ক্যাম্পা কোলার প্ল্যান্টের ভূমিপুজো হবে। তারপর থেকে কারখানার কাজ শুরু হয়ে যাবে। নদিয়ার হরিণঘাটায় এই প্ল্যান্ট খুলতে চলেছে রিলায়েন্স গোষ্ঠী। এই কথা খোদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কারখানা গড়ে উঠলে ভিন রাজ্যে পড়ে থাকা পরিযায়ী শ্রমিকরা যেমন কাজ পাবেন, তেমন শিক্ষিত বেকার যুবক-যুবতীরাও অফিসে চাকরি পাবেন। সব মিলিয়ে বড় কর্মসংস্থানের পথ খুলে যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু কলকারখানা হবে বলে ঘোষণা করা হয়েছে। সেসব কাজ শুরুও হয়ে গিয়েছে।

রাজ্যে হাসপাতাল গড়ে তুলতে চলেছে আদানি গোষ্ঠী। তার উপর পূর্ব মেদিনীপুরে সমুদ্রবন্দরও গড়ে তুলবে আদানি গোষ্ঠী বলে খবর। একইসঙ্গে হলদিয়া থেকে শুরু করে গ্রামবাংলার নানা প্রান্তে শিল্প নিয়ে আসার কাজ চলছে। এমনকী সিঙ্গুরেও শিল্প করার কাজ শুরু হয়েছে। অশোক লে ল্যান্ডের সঙ্গে কথা হয়েছে সেখানে কারখানা তৈরির জন্য। এই আবহে  পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পুজোতে বুধবার রাতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে মুখ্যমন্ত্রী বিনিয়োগের বিষয়ে বলেন, ‘আদানি আরোগ্য মন্দির করা হয়েছে। ডিসেম্বর মাসের শুরুতে ক্যাম্পা কোলা আসছে। জানুয়ারি মাসে জিন্দলের ভূমিপূজো। শিল্পপতিরা বিনিয়োগ করবে। ছোট ছোট ব্যবসায়ীদেরও খেয়াল রাখতে হবে।’


তাছাড়া কদিন আগে লাক্স কোজির নতুন কারখানা থেকে আমূলের ফ্যাক্টরি খোলার কাজ শুরু হয়েছে। লগ্নি আনতে মুকেশ আম্বানি থেকে শুরু করে গৌতম আদানিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন হরিণঘাটায় আসছে ক্যাম্পা কোলা। ডিসেম্বর মাসেই হবে ভূমিপুজো। এই বিনিয়োগের জেরে রাজ্যে প্রচুর কর্মসংস্থান হবে। সরাসরি কর্মসংস্থানের পাশাপাশি প্ল্যান্টকে কেন্দ্র অন্যান্য ছোট ব্যবসা গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে।