দেবীপক্ষের চতুর্থীতে ৪৫ হাজার নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দুর্গাপুজোর সময় যেসব চা-বাগান বন্ধ সেসব চা-বাগানের কর্মহীন শ্রমিকদের ৫ হাজার টাকা উপহার দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। যাঁরা এখনও কর্মহীন সেইসব শ্রমিকদের পরিবার পিছু অতিরিক্ত ৫০ কেজি চাল এবং ৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁরা যে ৩৫ কেজি চাল পান সেটাই পাবেন। তার সঙ্গে অতিরিক্ত ৫০ কেজি মিলবে। দুর্গাপুজোর মরশুম থেকে ছটপুজো পর্যন্ত এই সুবিধা পাবেন বন্ধ চা-বাগানের শ্রমিকরা।
এদিকে পুলিশ, স্কুল, পঞ্চায়েত-সহ একাধিক ক্ষেত্রে মোট ৪৫ হাজার ১৮৫ জনকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে উত্তরবঙ্গের ২১টি চা-বাগান বন্ধ আছে। সেইসব চা-বাগানগুলির মোট ১৯ হাজার ৫২৪ জন শ্রমিক কর্মহীন। তাঁদের জন্য বুধবার নবান্ন থেকে দুর্গাপুজোর উপহার ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘এটাই তো আসল পরিবর্তন। টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্টে ১৮৮৬ জন, পুলিশ ৯৯৬ জন, পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টে ৭১১৯ জন ও স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে ৩৩,১৯১ জনকে নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’
অন্যদিকে স্কুলেই সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে। ৩৩,১৯১ জনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাইমারি) ৪৪৩২ জন, আপার প্রাইমারিতে ৬০৫২ জন, অ্যাসিস্ট্যান্ট টিচার ১২,৩৪৩ জন, ফার্স্ট গ্রেড টিচার ১০৩২ জন, অ্যাসিস্ট্যান্ট টিচার (পিজি) ২৩ জন, এবং ৪,৩৯৪ জন হেডমাস্টার নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘যে কর্মীদের বয়স ৬০ বছরের কম। কিন্তু চা-বাগানের বন্ধের জন্য কর্মহীন। তাঁদের অ্যাকাউন্টে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। শ্রম দপ্তর এই অর্থ পাঠাবে। উৎসবের মরশুমে অতিরিক্ত ৫০ কেজি চাল দেওয়া হবে। মানবিক সরকারের পক্ষ থেকে এটা একটা ছোট পদক্ষেপ। ১৯ হাজার ৫২৪ জনের অ্যাকাউন্টে ৫ হাজার টাকা দেওয়া হবে। পরিবার পিছু ৫০ কেজি চাল পাবেন তাঁরা। এঁরা বেতনই পাচ্ছেন না, বোনাসের প্রশ্ন নেই। তাই সরকার এই পদক্ষেপ নিল।’
তাছাড়া রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থদপ্তরের অনুমোদন মিলেছে। তাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মোট ৪৫ হাজার ১৮৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। শুভেন্দু অধিকারীর কথায, ‘আগে বলেছিলাম ৫৭,৪০০ দুর্গাপুজো হচ্ছে। আজ আরও ৮০০ দুর্গাপুজোর অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ ৫৮ হাজারের বেশি দুর্গাপুজো হচ্ছে। এটাই পরিবর্তন। যাঁরা বলছিলেন, পরিবর্তন বুঝতে পারছেন না, তাঁরা এবার বুঝতে পারছেন তো? আর টেকনিক্যাল এডুকেশন দপ্তরে ১৮৮৬ অফিসার ও ক্লার্ক নিয়োগ করা হবে। পুলিশে ডেপুটি কমিশনার, এসআই, এসআই, লেডি কনস্টেবল মিলিয়ে ৯৪৬টি পদে নিয়োগ হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ দপ্তরে ৭১১৯টি নিয়োগ হবে। স্কুল এডুকেশন দপ্তরে নিয়োগ হবে ৩৩১৯৯ পদে। আজকের ক্যাবিনেটে ৪৫ হাজার ১৮৫টি পদে নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থদপ্তর। দ্রুতই নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’