রাজ্যের প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি চালু হচ্ছে, ৩১৯৯ বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে পদক্ষেপ

Primary School Class Five Photo-SNS

আগামী বছর (২০২৭) আরও ৩১৯৯টি প্রাথমিক স্কুলে চালু হতে চলেছে পঞ্চম শ্রেণি। শিক্ষার অধিকার আইন মেনেই একের পর এক প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি ফেরাতে শুরু করেছিল তৃণমূল সরকার। সেটারই পর্যায়ক্রম হিসাবে এই স্কুলগুলিকে বাছাই করা হয়েছে। শিক্ষার অধিকার আইন ২০০৯ অনুযায়ী পঞ্চম শ্রেণিকে প্রাথমিক শিক্ষার অংশ হিসাবে ধরা হয়। আমাদের রাজ্যে বরাবরই পঞ্চম শ্রেণি হাইস্কুল বা জুনিয়র হাইস্কুলের অংশ ছিল। এই প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোল বিজেপির রাজ্য সরকার। স্কুল শিক্ষাদপ্তরের প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের আরও ৩ হাজার ১৯৯টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণির পঠনপাঠন শুরু হবে বলে উল্লেখ করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, আলিপুরদুয়ারে ৮১টি, বাঁকুড়ায় ৫১টি, বীরভূমে ১১৩টি, কোচবিহারে ১০৯টি, দক্ষিণ দিনাজপুরে ৮৯টি, হুগলিতে ২১১টি, হাওড়ায় ১০৮টি, জলপাইগুড়িতে ১০১টি, ঝাড়গ্রামে ১টি এবং কলকাতায় ২৭টি প্রাথমিকে স্কুলে পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্ত হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়ে খুশি অভিভাবকরা। কারণ পঞ্চম শ্রেণি থেকে শিশুদের উপর পড়ার চাপ পড়বে না। এখন পঞ্চম শ্রেণিতে ভারী ব্যাগ বইতে হয়। পড়াশোনার চাপের জেরে খেলাধূলা করতে পারে না শিশু পড়ুয়ারা। সুতরাং শৈশবের যে আনন্দ সেটা থেকে বঞ্চিত হয় খুদেরা।

এবার থেকে সেটা হবে না। খুদেরা পড়াশোনার পাশাপাশি খেলাধূলাও করতে পারবে। তেমনই ব্যবস্থা করতে চাইছে রাজ্য সরকার। যাতে বেশিরভাগ অভিভাবকই খুশি হয়েছেন। এই বিষয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আনন্দ হান্ডা বলেন, ‘২০১৯ সাল থেকে রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে ১৭ হাজার স্কুলে পঞ্চম শ্রেণি চালু করা হয়। দ্বিতীয় ধাপে ২৩৩৮টি স্কুল। এবার প্রায় ৩২০০ স্কুলে চালু হচ্ছে পঞ্চম শ্রেণি। ২০৩০ সালের মধ্যে মোট ৫০ হাজার স্কুলেই পঞ্চম শ্রেণি চালু করার লক্ষ্য রয়েছে। তবে আমরা বহুদিন ধরেই দাবি জানাচ্ছি, পঞ্চম শ্রেণি চালু করলেই হবে না। প্রাথমিকে শিক্ষক বাড়ানোও প্রয়োজন। অতিরিক্ত ক্লাসরুম দরকার। যদিও নিয়োগ বা পরিকাঠামো উন্নয়নে এখনও কাজ হয়নি। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ুয়ারা।’


তাছাড়া স্কুলশিক্ষা দপ্তর সূত্রে খবর, রাজ্যে প্রায় ৫০,১৬৫টি সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয় আছে। ২০২০ সালে ১৭,৯৯৬টি, ২০২৫ সালে ২,৩৩৫টি এবং ২০২৬ সালে ২,৩৩৮টি স্কুলে পঞ্চম শ্রেণি চালু হয়। ২০২৭ সালে নতুন ৩,১৯৯টি স্কুল যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়াবে ২৫,৮৬৮টি। এখনও প্রায় ২৪,৩০০ স্কুলে পঞ্চম শ্রেণি চালু হওয়া বাকি।