দেবী দুর্গা সম্মান ঘোষণা করল রাজ্য সরকার, কারা সেরা? কত টাকা পাবেন?

Durga Puja Prize Announce Photo-SNS

তৃণমূল সরকারের দেওয়া বিশ্ববাংলা শারদ সম্মান বদলে গিয়ে হয়েছে ‘দেবী দুর্গা সম্মান’। তবে এবার আগের তুলনায় বেড়েছে পুরষ্কার মূল্য। আগের মতোই সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সেরা সমাজসচেতনতা এই চারটি বিভাগে পুরষ্কৃত করা হয়। পুরো বিষয়টি পরিচালনার দায়িত্বে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। মহাষষ্ঠীর দিন আনুষ্ঠানিকভাবে পুরষ্কারের জন্য সেরা নির্বাচিত পুজোগুলির নাম ঘোষণা করা হয়েছে। নন্দনে শুক্রবার দেবী দুর্গা সম্মান ২০২৬ ঘোষণা করল রাজ্য সরকার। সেরা পুজোর পুরষ্কার পেয়েছে চারটি পুজো কমিটি। সেরা মণ্ডপ তিনজন পেয়েছে এবং সেরা সমাজসচেতনা পুরষ্কার পেয়েছে চারজন।

এদিন নন্দনে এই জয়ীদের নাম ঘোষণা করা হয়। শুক্রবার নন্দনে দেবী দুর্গা সম্মান ২০২৬-এর ঘোষণা করল রাজ্য সরকার। সেরা প্রতিমার তকমা পেয়েছে- মুদিয়ালি ক্লাব, টালা বারোয়ারি, বেহালা অরুণদ্বয় সমিতি এবং আহিরীটোলা সার্বজনীন। সেরা মণ্ডপ-২৫ পল্লি খিদিরপুর, আমরা কজন কল্যাণ সমিতি এবং কসবা। সেরা সমাজ সচেতনতা পুজো হিসাবে পুরষ্কার পেয়েছে-কাশি বোস লেন, বালিগঞ্জ কালচারাল, অজেয় সংহতি এবং চক্রবেড়িয়া। এই পুজো কমিটিগুলি বরাবরই জনপ্রিয়। আর বারবার তারা পুরষ্কার পেয়েছে। এবারও তার ব্যতিক্রম হল না।

এবার পুজো সম্মান দেওয়া হবে কিনা সেটা নিয়ে চরম উদ্বেগের মধ্যে ছিলেন অনেকে। যদিও সৃজনশীলতাকে সম্মান জানানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। পরিবেশ সচেতনতার বার্তা এবং নারী শক্তির জয়গান নিয়ে অনেক পুজো কমিটি কাজ করেছে। সব দিক বিচার-বিবেচনা করে এই পুরষ্কার দেওয়া হচ্ছে। এতে পুজো কমিটিগুলি উৎসাহ পাবে বলে মনে করা হচ্ছে।


তাছাড়া বিশেষ পুরষ্কার দেওয়া হয়েছে-বডিগার্ড লাইন্স আবাসিক, শ্যামস স্কোয়্যার, সমাজসেবী সংঘ, ঠাকুরপুর এসবি পার্ক। সেরার সেরা-সন্তোষ মিত্র স্কোয়ার, বৃন্দাবন গার্ডেন, চোরবাগান সর্বজনীন। সেরা পরিবেশ-নলিন সরকার স্ট্রিট, রাজডাঙ্গা নব উদয় সংঘ, অ্যালেন পার্ক। সেরা আলোকসজ্জা-সন্তোষপুর নিউ সাউথ, বকুলবাগান, শিবমন্দির সর্বজনীন।  সেরার সেরা পুজোকে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। বাকিদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগামী ২৬ অক্টোবর রাজ্যের বিজয়া সম্মিলনীর দিন মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে।