Where Rivers Meet: আচার্য গৌর গঙ্গোপাধ্যায়ের উত্তরাধিকার স্মরণে BASICS-এর বিশেষ অনুষ্ঠান

Image: SNS

সমাজসেবা, মানবকল্যাণ ও সাংস্কৃতি ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকল কলকাতার বিড়লা অ্যাকাডেমি অব আর্ট অ্যান্ড কালচার। ৯ আগস্ট BASICS Trust-এর উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘Where Rivers Meet’-এ স্মরণ করা হল বাংলার বিষ্টি সাধক, সমাজসেবী ও স্বাধীনতা সংগ্রামী আচার্য গৌর গঙ্গোপাধ্যায়ের জীবন ও কর্মকে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রাচীন পারস্যের গল্প বলার পর দাস্তানগোয়ি-র সঙ্গে ভারতীয় বাদ্যযন্ত্র ও পিরবেশনশৈলীর অসাধারণ মেলবন্ধন। পূর্ব ভারত দাস্তানগোয়ির শিল্পী পলাশ চতুর্বেদী ও জাহিদ হোসেনের নেতৃত্বে পরিবেশিত ‘দাস্তান-এ-গৌর’-এ উর্দু, বাংলা, ফারসি, হিন্দি ও ইংরেজি ভাষার সমন্বয়ে তুলে ধরা হয় আচার্য গৌর গঙ্গোপাধ্যায়ের জীবন, আদর্শ ও সংগ্রামের নানা অধ্যায়।


আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ, ১৯৫২-এর বিশেষ কমিশন আইনে পুনর্তদন্তের ঘোষণা শুভেন্দুর

সরোদে সঙ্গত করেন এস, সরেশ্বরী এবং তবলায় ছিলেন সুকৃত সেন। আচার্য গৌর গঙ্গোপাধ্যায় তাঁর জীবন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নারী, উদ্বাস্তু এবং সমাজের প্রান্তিক মানুষের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অনুষ্ঠানে তাঁর আগরতলা সত্যাগ্রহের কথা বিশেষভাবে তুলে ধরা হয়। ১৯৭০-এর দশকে ত্রিপুরার আগরতলায় নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে গড়ে ওঠা গণআন্দোলনের স্মৃতিও অনুষ্ঠানে নতুন করে সামনে আনা হয়।

এই ঘটনার আবহকে নৃত্যের মাধ্যমে তুলে ধরেন নৃত্যশ্রী গুরু দেবযানী চট্টোপাধ্যায়। পাশাপাশি BASICS Trust-এর অধীনস্থ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত অবৈতনিক বিদ্যাল বিবেকবাণী শিক্ষা কেন্দ্রের পড়ুয়ারাও নৃত্য ও নাটকের ছোট ছোট পরিবেশনা করে দর্শকদের মুগ্ধ করে। স্বেচ্ছাসেবী শিক্ষকদের এই পরিবেশন অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। অনুষ্ঠানে BASICS Trust-এর বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজও তুলে ধরা হয়।

আরও পড়ুন: আজ কলকাতায় ‘তিরঙ্গা যাত্রা’, শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তায় বন্ধ থাকছে যান চলাচল

অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে BASICS-এর প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমতী গোপা দেব আচার্য গৌর গঙ্গোপাধ্যায়ের আদর্শের কথা স্মরণ করিয়ে দেন। তিনি মুনাফাকেন্দ্রিক মূল্যবোধের ঊর্ধ্বে উঠে অহিংসা, সত্য, শোষণমুক্তি ও সহমর্মিতার মতো বিকল্প মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।

শেষে বিশিষ্ট শিল্পী সুরজিৎ সেনের মনোমুগ্ধকর কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। তাঁর পরিবেশনায় মুগ্ধ হয়ে উপস্থিত দর্শকদের অনেকেই উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে শিল্পী ও আয়োজকদের অভিনন্দন জানান।