৩০ নভেম্বর কলকাতায় আসতে পারেন অমিত শাহ, বিজেপির সংবিধান গৌরব কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনা

Image: IANS/File

আগামী ৩০ নভেম্বর কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপির সংবিধান গৌরব কর্মসূচিতে যোগ দিতেই তাঁর এই বঙ্গ সফর বলে দলীয় সূত্রে খবর। প্রায় দেড় মাস পর ফের পশ্চিমবঙ্গে আসতে চলেছেন তিনি (Amit Shah)। এর আগে দুর্গাপুজোর সময় দু’দিনের সফরে কলকাতায় এসেছিলেন শাহ (Amit Shah)।

উল্লেখ্য, ২৬ নভেম্বর দেশজুড়ে সংবিধান দিবস পালিত হয়। ১৯৪৯ সালের এই দিনেই গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। পরবর্তী সময় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে তা কার্যকর হয়। সরকারি স্তরের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও এই দিনটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। এ বছর এক সপ্তাহের বেশি সময় ধরে সংবিধান গৌরব কর্মসূচি পালন করছে বিজেপি।

আরও পড়ুন: বাংলার সড়ক ও সেতু উন্নয়নে বিপুল কেন্দ্রীয় বিনিয়োগের আশ্বাস গডকরির, একগুচ্ছ নতুন প্রকল্পের দাবি মুখ্যমন্ত্রীর


বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গে এই কর্মসূচির সূচনা করেছে গেরুয়া শিবির। সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য বিজেপির সভাপত শমীক ভট্টাচার্য-সহ দলে একাধিক নেতা।

বিজেপি সূত্রে খবর, আগামী ৩০ নভেম্বর কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত সংবিধান গৌরব কর্মসূচিতে যোগ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ওই দিনই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।

আরও পড়ুন: গঙ্গার উপর দিয়ে রোপওয়েতে জুড়বে দক্ষিণেশ্বর-বেলুড়, কার্শিয়াং-দার্জিলিং প্রকল্পেও গতি

যদিও শাহের (Amit Shah) সম্ভাব্য বঙ্গ সফর নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার বা রাজ্য বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্রের দাবি, শাহের (Amit Shah) সফর সংক্রান্ত বার্তা ইতিমধ্যেই দিল্লি থেকে এসে পৌঁছেছে।

প্রসঙ্গত, আগামী ২৯ নভেম্বর ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah)। ওই বৈঠকে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারের মুখ্যমন্ত্রীদেরও উপস্থিত থাকার কথা। বৈঠক শেষে ওড়িশা থেকে সরাসরি বাংলায় আসতে পারেন অমিত শাহ (Amit Shah)।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=D3rrC0OccD_CgGO-” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>