যেমন কথা ছিল, তেমনই ঘটলো। আসল মহারাজ বা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দুর্গাদর্শনে বেরিয়ে পড়লেন সিনেমার পর্দার মহারাজ বা রাজকুমার রাও (Rajkummar Rao)। অষ্টমীর দুপুরে দুই তারকাকে একসঙ্গে দেখা গেলো ম্যাডক্স স্কোয়ারের পুজোয়। সৌরভের (Sourav Ganguly) পরণে কালো পাঞ্জাবী ও রাজকুমারকে (Rajkummar Rao) লাল পাঞ্জাবীতে যেন সৌরভের (Sourav Ganguly) মতই লাগছিল অনেকটা।
আরও পড়ুন: শরৎ এল রে: মহাষ্টমীর পুজোয় কাজল, মেয়ে নাইসা ও বোন তানিশার সঙ্গে পুজো দিলেন অভিনেত্রী
পুজোর আনন্দময় পরিবেশে মুগ্ধ রাজকুমার (Rajkummar Rao) একটা ঢাক তুলে নিয়ে গলায় ঝুলিয়ে নিয়ে তা বাজাতে শুরু করে দেন। পাশে তখন দাঁড়িয়ে সৌরভ (Sourav Ganguly) ও তাঁর স্ত্রী ডোনা (Dona Ganguly)। আগামী বছর মার্চে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিক মুক্তি পাবে, যার ট্রেলার ইতিমধ্যেই দেখে নিয়েছে সবাই। সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার (Rajkummar Rao)। তাঁর দৃশ্যগুলির শুটিং এখনও বাকি।
সেই দৃশ্যগুলির শুটিংয়ের আগে পুজোয় সৌরভ (Sourav Ganguly) কলকাতায় কী ভাবে কাটান, তা দেখতেই রাজকুমার (Rajkummar Rao) এসেছেন শহরে। সৌরভের সঙ্গে ঘুরে দেখলেন শহরের পুজোর পরিবেশ। মহাষ্টমীর দিনই তাঁদের এই দেবীদর্শনের পরিকল্পনা ছিল। সেই মতোই সকালে অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়েন এবং দুপুরে পৌঁছন ম্যাডক্স স্কোয়ারের পুজোয়। সৌরভ বলেন, ‘অনেক বড় পুজো এই ম্যাডক্স স্কোয়ারে। ঐতিহাসিক একটা ব্যাপার আছে। এসে খুব ভাল লাগল। রাজকুমারেরও (Rajkummar Rao) খুব ভাল লেগেছে।’
সৌরভের (Sourav Ganguly) বায়োপিকের প্রযোজক লাভরঞ্জন এবং পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। এই বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। কারণ, বাংলা তথা সারা দেশের মানুষই সৌরভকে ‘দাদা’ নামেই চেনে। সৌরভের (Sourav Ganguly) ক্রিকেট জীবনের সূচনা থেকে তাঁর অবসর পর্যন্ত পুরো সময়টাই তুলে ধরা হবে এই ছবিতে। কলকাতা, মুম্বই ও ইংল্যান্ডে এই ছবির শুটিং হচ্ছে।
এই ছবিতে সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁর মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে অনেকেরই যথেষ্ট আগ্রহ ছিল। জানা গিয়েছে, এই চরিত্রে অভিনয় করছেন পরিচিত ফিল্ম ও ওটিটি সিরিজ অভিনেত্রী তানিয়া মানিকতলা। সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন টলিউডের পরিচিত মুখ রাহুল দেব বোস।
দেখুন: বাঙালি সাজে প্যান্ডেল হপিংয়ে রাজকুমার রাও, মহাষ্টমীতে সৌরভের সঙ্গে পুজো পরিক্রমা