পার্ক সার্কাসে দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল অ্যাপ ক্যাব

প্রতীকী চিত্র

সাতসকালে পার্কসার্কাসে দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে পার্ক সাকার্সের চার নম্বর ব্রিজ এলাকায় সায়েন্স সিটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে উল্টে যায় একটি ডাম্পার। এর জেরে ল্যাম্প পোস্ট মাটি থেকে উপড়ে ঢুকে যায় পাশেই থাকা একটি ক্যাবের ভিতরে। গাড়ির কাচ ভেঙে যায়।

সেই সময় ক্যাবের ভেতর এক যুবক ছিলেন। তাঁর অবশ্য কোনও আঘাত লাগেনি। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। ডাম্পারটিকে ঘটনাস্থল থেকে সরানো হয়। ক্যাবের ভিতরে থাকা যুবক বলেন, ‘আমার কোনও আঘাত লাগেনি। ঠিকই আছি। তবে আতঙ্কে রয়েছি।’