বিদ্রোহী ২০ সাংসদের ভোটাধিকার খারিজের দাবি অভিষেকের, স্পিকারকে চিঠি তৃণমূলের লোকসভা দলনেতার

Image: AI

সংসদের বর্ধিত অধিবেশন শুরুর আগে দলত্যাগী সাংসদদের ঘিরে নতুন করে চাপ বাড়াল তৃণমূল। দলের ২০ জন সাংসদের বিরুদ্ধে দলত্যাগের অভিযোগে দায়ের হওয়া আবেদন এখনও নিষ্পত্তি না হওয়ায়, আসন্ন অধিবেশনে তাঁদের ভোটদানের অধিকার নিয়ে প্রশ্ন তুলেলেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে ওই সাংসদদের ভোটদানের অনুমতি না দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। একই সঙ্গে লোকসভায় তাঁদের জন্য পৃথক আসন বরাদ্দের সিদ্ধান্তও পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>TMC Parliamentary Party Leader in Lok Sabha, Abhishek Banerjee, writes to Speaker Om Birla. Writes that the 20 AITC MPs who moved to NCPI should not be permitted to vote during the upcoming Parliament sittings as disqualification petitions against them remain pending. Also seeks an urgent review of their separate seating arrangements in the House.</p>&mdash; ANI (@ANI) <a href=”https://x.com/ANI/status/2126936180931670404?ref_src=twsrc%5Etfw”>November 29, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

অভিষেকের বক্তব্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের পরাজয়ের পর দলে ২০ জন লোকসভা সাংসদ শিবির বদলে এনসিপিআই-তে যোগ দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে গত ১৯ জুন সংবিধানের দশম তফসিলের ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৮৫ সালের লোকসভা সদস্য(দলত্যাগের ভিত্তিতে অযোগ্যতা) বিধিমালার ৬ নম্বর ধারা অনুযায়ী সদস্যপদ খারিজের আবেদন জমা পড়ে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই আবেদনের নিষ্পত্তি হয়নি।


এই পরিস্থিতিতে বর্ধিত অধিবেশনে ওই সাংসদের ভোটদানের সুযোগ দেওয়া হলে বিচারাধীন প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক। তাঁর যুক্তি, অযোগ্যতার আবেদনগুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের ভোটদানের অনুমতি দেওয়া হলে সংবিধানের মূল ভাবনার পরিপন্থী পরিস্থিতি তৈরি হতে পারে।

আরও পড়ুন: আসন পুনর্বিন্যাস নিয়ে বিরোধী ঐক্যের চেষ্টা কংগ্রেসের, স্ট্যালিন-পাওয়ারের সঙ্গে বৈঠকে খাড়্গে-রাহুল

স্পিকারকে লেখা চিঠিতে লোকসভার সরকারি ওয়েবসাইটের তথ্যও তুলে ধরেছেন অভিষেক। তাঁর প্রশ্ন, সরকারি নথিতে এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদসংখ্যা ২৮ দেখানো হচ্ছে এবং দলত্যাগের অভিযোগ ওঠা ২০ জনেও সেই তালিকায় রয়েছেন, তখন কোন যুক্তিতে তাঁদের জন্য সংসদে পৃথক আসনের ব্যবস্থা করা হল? এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তিনি।

দশম তফসিলের আইনি ব্যাখ্যা তুলে ধরে অভিষেকের দাবি, ওই সাংসদরা তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। ফলে দশম তফসিলের ২(১) অনুচ্ছেদের ব্যাখ্যা(ক) অনুযায়ী, তাঁদের মূল রাজনৈতিক দলের সদস্য হিসেবেই গণ্য করা উচিত। পাশপাশি, ৪ নম্বর অনুচ্ছেদের সংযুক্তিকরণ সংক্রান্ত বিধানের ব্যাখ্যা দিয়েও দলত্যাগীদের দাবির বিরোধিতা করেছেন তিনি।

অভিষেকের যুক্তি, সংসদীয় দলের দুই-তৃতীয়াংশ সদস্য অন্য দলে যোগ দিলেই তাকে বৈধ সংযুক্তিকরণ বলা যায় না। তৃণমূলের সঙ্গে এনসিপিআই-এর সঙ্গে কোনও সংযুক্তিকরণ করেনি। সুতরাং, শুধুমাত্র ২০ জন সাংসদের দলবদলকে বৈধ সংযুক্তিকরণের আওতায় ফেলা যায় না বলেই দাবি তাঁর।

আরও পড়ুন: হাসিনার দেশে ফেরার জল্পনার মধ্যেই উত্তপ্ত বাংলাদেশ, ভারত সীমান্তে রাত জেগে পাহারায় বিএনপি-জামাত

রাজনৈতিক মহলের নজর এখন আসন্ন বর্ধিত অধিবেশনের দিকে। এই অধিবেশনে সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার কথা রয়েছে। সংসদে এমন বিল পাশ করানোর ক্ষেত্রে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। ফলে দলত্যাগের অভিযোগে অভিযুক্ত ২০ জন সাংসদের ভোটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

অভিষেকের আশঙ্কা, ভোটদানের অনুমতি দেওয়া হলে সংবিধান সংশোধনী বিলের ভোটাভুটিতে সেই ভোট গণনা করা হবে। তাতে একদিকে যেমন অযোগ্যতার আবেদনগুলির গুরুত্ব প্রশ্নের মুখে পড়বে অন্যদিকে গোটা প্রক্রিয়ায় সাংবিধানিক তাৎপর্যও ক্ষুণ্ন হতে পারে বলে মনে করছেন তিনি।

তবে কোনও সাংসদের বিরুদ্ধে অযোগ্যতার আবেদন জমা পড়লেই তাঁর ভোটাধিকার স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যায় না। স্পিকার সংশ্লিষ্ট সাংসদের সদস্যপদ খারিজ না করা পর্যন্ত তিনি সাংসদ হিসেবে ভোট দিতে পারেন। ফলে অভিষেকের দাবির পরিপ্রেক্ষিতে স্পিকার কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর সবার।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=G6RiZ7Me_3NTStk9″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>