শিলং লোকসভা উপনির্বাচনের আগে মেঘালয়ের রাজনীতিতে বড়সড় জল্পনা। সূত্রের খবর, শাসক দলের অন্যতম শরিবক ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি বা ইউডিপি (UDP)-র ১২ জন বিধায়কের মধ্যে ৯ জন বিধায়ক বিজেপিতে (BJP) যোগ দিতে পারে বলে। যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
রাজনৈতিক মহলের দাবি, ইউডিপি (UDP)-র অন্দরে দীর্ঘদিন ধরেই নেতৃত্ব নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছিল। দলের সভাপতি মেহতাব লিংডোর নেতৃত্বের ধরন নিয়ে কয়েকজন বিধায়কের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে সূত্রের খবর। সেই অসন্তোষ থেকেই দলবদলের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
তবে ইউডিপি (UDP) সভাপতি মেহতাব লিংডো প্রকাশ্যে জানিয়েছেন, বিধায়কদের দল ছাড়ার বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। অন্যদিকে, মেঘালয় বিজেপির (BJP)অন্দরমহল সূত্রে জানা গিয়ছে, ইউডিপি-র কয়েকজন বিধায়কের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। যদিও এখনও কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি বলেই খবর।
আরও পড়ুন: হরিয়ানার গায়ক অঙ্কিত বালিয়ন খুনের মামলায় এনকাউন্টের দুই অভিযুক্ত সুমিত ও মোহিত
সূত্রের খবর, দলবদলের প্রক্রিয়া চূড়ান্ত করতে ইউডিপির (UDP) বিধায়করা ইতিমধ্যেই দিল্লিতে বিজেপি (BJP) শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁদের দ্বিতীয় দফার বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে।
এই জল্পনা সত্যি হলে মেঘালয়ের ৬০ জন সদস্যের বিধানসভায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে ইউডিপি (UDP)-র ১২ জন বিধায়ক রয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন দল ছাড়লে এই আঞ্চলিক দলটির শক্তি অনেকটাই কমে যাবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
অন্যদিকে, বর্তমানে বিধানসভায় বিজেপির (BJP) মাত্র ২ জন বিধায়ক রয়েছেন। ইউডিপি (UDP)-র ৯ জন বিধায়ক বিজেপিতে যোগ দিলে দলের বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১। ফলে রাজ্যের জোট রাজনীতি ও ক্ষমতা সমীকরণে নতুন মাত্রা যোগ হবে। এরফলে বিধানসভায় বিজেপি (BJP)এক লাফে তৃতীয় বৃহত্তম এবং শক্তিশালী দল হিসেবে মেঘালয়ে আত্মপ্রকাশ করবে। ২০২৮ সালে বিধানসভা নির্বাচনের আগে দল এককভাবে লড়াই করার যে পরিকল্পনা করেছিল, এই পদক্ষেপ আরও জোরালো হবে।
আরও পড়ুন: নেপালের হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, নিখোঁজ ৪,২৪৭
মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এমডিএ-২) সরকারের নেতৃত্বে থাকা মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টিতে (এনপিপি) বর্তমানে ৩৩ জন বিধায়ক রয়েছে। যা একক সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট। তাই ইউডিপি (UDP)-র এই ভাঙনে আপাতত সরকার পতনে কোনও ঝুঁকি নেই বলে মনে করা হচ্ছে। তবে শাসক জোটের ভিতরে ক্ষমতা ও প্রভাবে ভারসাম্য পরিবর্তন আসতে পারে এবং বিজেপির অবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে।
শিলং লোকসভা উপনির্বাচনের আগে এই দলবদল মেঘালয়ের রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। তবে শেষ পর্যন্ত ৯ জন ইউডিপি(UDP) বিধায়ক সত্যিই বিজেপিতে যোগ দেন কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/UU_wVLefPwI?si=6DdzXmisTVs7wfer” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>