যানজটের আশঙ্কায় বাতিল দুই রাজধানী, দিল্লিতে ট্রেন চলাচলে রাশ

Image: ANI

দিল্লির দুই গুরুত্বপূর্ণ রেলস্টেশন নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিনে ১০ অক্টোবর, শনিবার ভোর ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত পৌঁছনোর কথা ছিল, এমন একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল। সেই তালিকায় রয়েছে হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এবং শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। শুক্রবার রেলের নির্দেশিকা জারি হওয়ার পরেই দুই ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (CJP)  শনিবার দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar)  বিক্ষোভের ডাক দিয়েছে। তার আগে রেল এই পদক্ষেপ করল। যদিও যন্তর মন্তের (Jantar Mantar) সিজেপিকে বিক্ষোভের অনুমতি দেয়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ।  শনিবার ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে।
আরও পড়ুন: মেট্রো পরিষেবায় বিধিনিষেধ, অনুমতি দেওয়া হয়নি সিজেপিকে, ১০ অক্টোবর বিক্ষোভ ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা
রেলের কোচিং ডিরেক্টরেটের নির্দেশিকা অনুযায়ী, শুক্রবার দুপুর ২টোর পরে যাত্রার প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে শনিবার ভোর ৪টে থেকে দুপুর ২টোর মধ্যে ওই দুই স্টেশনে পৌঁছনোর কথা ছিল যে ট্রেনগুলির, সেগুলি চলবে না। রেলের বক্তব্য, দুই স্টেশনের আশপাশে রাস্তায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত।
পূর্ব রেল জানিয়েছে, ১২৩০১ হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এবং ১২৩১৩ শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস— দু’টিই শুক্রবার, ৯ অক্টোবর যাত্রা শুরু করার কথা ছিল। যাত্রীদের যাত্রার পরিকল্পনা বদলে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল। অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে।
আরও পড়ুন: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ‘ইন্ডিয়া’ মঞ্চের
কিন্তু দিল্লিতে যানজটের আশঙ্কা কেন? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েক দিন ধরেই রাজধানীতে একাধিক প্রতিবাদ কর্মসূচি চলছে। শনিবার যন্তর মন্তরে (Jantar Mantar)  জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP) এবং কয়েকটি ছাত্র সংগঠন। সেই জমায়েত ঘিরে যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।
যদিও প্রতিবাদ কর্মসূচির সঙ্গে ট্রেন বাতিলের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, রেলের নির্দেশিকায় তা স্পষ্ট নয়। আপাতত রেলের ঘোষিত কারণ, দুই স্টেশনের আশপাশে সম্ভাব্য তীব্র যানজট।
দেখুুন:

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WBXPWleJUWk?si=A59_scmUyh_aEOX6″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>