জম্মু ও কাশ্মীরের (Jammu-Kashmir) বদগাঁওয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা। নিহত জঙ্গির নাম মহম্মদ আসিফ ওরফে হাশিম মুসা। ভারতীয় সেনার চির কোর জানিয়েছে, চলতি অভিযানের অংশ হিসেবে বুধবার ভোরে পালমাইদান এলাকায় তল্লাশি চালানোর সময় হাশিম মুসার দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে যুদ্ধের সরঞ্জামও উদ্ধার হয়েছে বলে সেনার দাবি।
স্থানীয় পুলিশের এক কর্তা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে (Jammu-Kashmir) বেশ কয়েকটি হামলার সঙ্গে নাম জড়িয়েছিল ওই জঙ্গির। অনেক দিন ধরেই চলছিল খোঁজ। ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাতেও ছিল নাম। ৫ সেপ্টেম্বর ইউসমার্গের পাহাড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় সে পালিয়ে যায়। ওই সংঘর্ষে তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসির নিহত হয়েছিল।
আরও পড়ুন: এসআরএফটিআই ঘটনায় তদন্তে সিট, নেতৃত্বে কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান
এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর (Jammu-Kashmir) পুলিশ এবং সিআরপিএফ-এর শ্রীনগর সেক্টরের যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। সন্দেহভাজন আস্তানার দিকে বাহিনি এগোতেই লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালায়। এর পরেই শুরু হয় গুলির লড়াই। সেই লড়াইয়ে লস্কর কমান্ডার হাশিম মুসা নিহত বলে জানিয়েছেন নিরাপত্তা আধিকারিকেরা।
এদিকে পির পাঞ্জাল পর্বতমালা দিয়ে জঙ্গিদের গতিবিধির খবর সামনে আসার পর জম্মু ও কাশ্মীরজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পির পাঞ্জাল পর্বতমালা জম্মু ডিভিশনের পার্বত্য জেলাগুলির সঙ্গে কাশ্মীর উপত্যকাকে সংযু্ক্ত করেছে।
আরও পড়ুন: মসজিদ ভাঙার ভুয়ো এআই ভিডিও ঘিরে গুজব, উজ্জয়িনীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ
পঞ্চু, রাজৌরি, কিশ্তওয়ার, ডোডো, রামবান-সহ (Jammu-Kashmir) একাধিক জেলার ঘন জঙ্গল এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর অভিযান এখনও চলছে। লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করে তাদের নির্মূল করার পাশাপাশি, কোনও এলাকায় যাতে তারা ঘাঁটি গড়ে নিরাপত্তাবাহিনীর বা সাধারণ নাগরিকদের উপর হামলার পরিকল্পনা করতে না পারে, সেটিও এই অভিযানের অন্যতম লক্ষ্য বলে খবর।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/9884APiQM2E?si=E_NtxLKGLzK754q1″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>