মুম্বাইয়ের জুহুতে একটি ফুটবল মাঠের বাইরে অভিনেতা টাইগার শ্রফকে (Tiger Shroff) লক্ষ্য করে আচমকাই গুলি চালানো হয়। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা (Tiger Shroff)। সেই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এবার অভিনেতার নিরাপত্তা বাড়ানো হল। তদন্তকারীরা এই হামলার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ এবং তোলাবাজির কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে।
টাইগার শ্রফকে খুন করার চেষ্টায় রাজস্থানের কোটা থেকে এক নাবালক-সহ তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মুম্বাইয়ে আনার জন্য ৪৮ ঘণ্টার ট্রানজিট রিমান্ডও পেয়েছেন তদন্তকারীরা।
এই হামলার আগে অভিনেতার জন্য কোনও নিরাপত্তারক্ষী মোতায়েন করা ছিল না। ঘটনার পর মুম্বাই পুলিশের প্রোটেকশন ব্রাঞ্চের তরফে তাঁর (Tiger Shroff) নিরাপত্তায় দেহরক্ষী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, স্থানীয় থানার পুলিশকর্মীদেরও অভিনেতার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: টাইগার শ্রফের হামলার ঘটনায় গ্রেপ্তার ৩, রাজস্থানের কোট থেকে পাকড়াও
পুলিশ জানিয়েছে, পুণে-জয়পুর এক্সপ্রেস যাত্রা করার সময় কোটার রেল স্টেশন থেকে তিন অভিযুক্তকে আটক করা হয়। দু’জনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন হরিয়ানার সোনিপতের বাসিন্দা ১৮ বছরের রেহান এবং বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা ২২ বছরের হৃত্বিক কুমার। তৃতীয় জন নাবালক। হামলার আগে তাঁদের গতিবিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা।
রেলওয়ে কলোনি থানার স্টেশন হাউস অফিসার রামস্বরূপ মীনা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, অভিযুক্তদের ৪৮ ঘণ্টার ট্রানজিট রিমান্ড মঞ্জুর হয়েছে। মহারাষ্ট্র পুলিশের হাতে তাঁদের তুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তদের হেফাজতে নিতে মহারাষ্ট্র পুলিশের একটি দল রওনা হয়েছে বলেও জানান তিনি। কয়েক জন আধিকারিক ইতিমধ্যেই কোটাট পৌঁছেছেন।
মীনা আর জানিয়েছেন, অভিযুক্দের আটক করার ময় তাঁদের কাছ থেকে কোনও অস্ত্র বা টাকা উদ্ধার হয়নি। এদিকে, নিরাপত্তাজনিত কারণে অভিযুক্তদের নিয়ে মুম্বাই ফেরার পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে. দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রানজিট রিমান্ড পাওয়ার পর মুম্বাই পুলিসের দল তিন অভিযুক্তকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
কিন্তু তাঁদের কেউ অনুসরণ করছে বলে মনে হওয়ায় ফের কোটায় ফিরে যায় দলটি। একটি থানায় কিছুক্ষণ থাকার পর নিরাপত্তার কথা মাথায় রেখে রাতটা কোটাতেই কাটানো সিদ্ধান্ত নেওয় হয়। পরে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।
অন্যদিকে, রেহানের সহযোগী বলে পরিচিত সমীরকে সোনিপতে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হামলার বিষয়ে তাঁর কাছে কোনও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বেআইনি অস্ত্র সংক্রান্ত একটি মামলায় এর আগে রেহানের সঙ্গে জেলে ছিলেন সমীর। তবে টাইগার শ্রফের (Tiger Shroff) উপর হামলার ঘটনায় তাঁকে এখন গ্রেপ্তার করা হয়নি।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WBXPWleJUWk?si=0xB69uPQgQdWaYyt” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>