বলিউড অভিনেতা টাইগার শ্রফের (Tiger Shroff) উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis)। হামলাকারীদের ‘কাপুরুষ’ বলে আক্রমণ শানান তিনি। মুখ্যমন্ত্রী (Devendra Fadnavis) আশ্বাস দিয়েছন, এই ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বার করে গ্রেপ্তার করবে মুম্বাই পুলিশ। রবিবার মুম্বাইয়ের জুহু এলাকায় তাঁর (Tiger Shroff) উপর হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অভিনেতা। আহত হন তাঁর গাড়ি চালক।
সোমবার সকালে নাগপুরে একটি সাংবাদিক বৈঠকে ফড়নবিশ (Devendra Fadnavis) বলেন, এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তিনি আরও জানান, ঘটনার পর ব্যক্তিগতভাবে টাইগার শ্রফের (Tiger Shroff) সঙ্গে কথা বলেছেন তিনি। অভিনেতাকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ফড়নবিশ (Devendra Fadnavis) বলেন, পুলিশ প্রতিটি হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে। মুম্বাই পুলিশের হয়ে সওয়াল করেন তিনি। তাঁর বক্তব্য, অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার নজির রয়েছে এই বাহিনীর।
আরও পড়ুন: টাইগার শ্রফকে গুলি, আহত গাড়িচালক! অভিনেতার বাড়িতে একনাথ শিন্ডে
মুখ্যমন্ত্রী (Devendra Fadnavis) বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, মুম্বাই পুলিশ একটি পেশাদার বাহিনী। বারবার তারা প্রমাণ করেছে, অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা থামবে না। মুম্বই পুলিশ দোষীদের খুঁজে বার করবে এবং দ্রুত গ্রেপ্তার করবে।‘
ফড়নবিশ(Devendra Fadnavis) আরও জানান, ঘটনার পর তিনি নিজেই টাইগারের (Tiger Shroff) সঙ্গে কথা বলেছেন। অভিনেতাকে (Tiger Shroff) পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে চিন্তা না করার পরামর্শও দিয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। অভিযোগ, একটি ফুটবল ক্লাব থেকে গাড়িতে করে বেরনোর সময় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।
পুলিশের ডেপুটি কমিশনার মোহিত গর্গ জানিয়েছেন, ওই হামলায় অল্পের জন্য রক্ষা পান অভিনেতা (Tiger Shroff) । ঘটনায় দু’জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন টাইগারের গাড়িচালক। গাড়িচালক গুলিবিদ্ধ হন বলে জানা গিয়েছে। তবে টাইগারের গায়ে গুলি লাগেনি।
রবিবার রাতে টাইগার শ্রফের (Tiger Shroff) বাড়িতে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁর পরিবারকে সরকারের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।
সাক্ষাতের পর প্রকাশিত ছবিতে টাইগারের (Tiger Shroff) কাঁধ ও বুকে ড্রেসিং এবং ডান হাতে ব্যান্ডেজ দেখা যায়। সেই সময় অভিনেতার মা আয়েশা শ্রফও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিন্ডে জানান, বারুদের অবশিষ্টাংশ ও কাচের টুকরোর আঘাতে টাইগারের বাঁ হাতে চোট লেগেছে। এই ঘটনায় অভিনেতা ও তাঁর মা দু’জনেই আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও জানান তিনি।
শিন্ডের দাবি, হামলার সময় মোট পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল। তবে সৌভাগ্যবশত টাইগার গুরুতর আঘাত পাননি। তিনি বলেন, ‘এটি একটি বড় ঘটনা। পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল। তবে সৌভাগ্যবশত তিনি নিরাপদে রয়েছেন। তাঁর গাড়িচালক আহত হয়েছেন। এই ঘটনা নিন্দনীয়।‘
টাইগার (Tiger Shroff) ও তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিন্ডে। জনপরিচিত ব্যক্তিদের ভয় দেখানো কিংবা হুমকি দেওয়ার মতো ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=hIVeXUqZJMihnFnS” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>