ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক সোনম ওয়াংচুকের, রাজনৈতিক ব্যবস্থায় সংস্কারের আহ্বান

Image: IANS

ভারতের রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরনে সংস্কারের প্রয়োজন রয়েছে, এমনই দাবি তুলে দেশের নাগরিকদের উদ্দেশে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন(Feedom Movement)-এর ডাক দিলেন বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) । তাঁর মতে, ২০৪৭ সালে স্বাধীনতার (Feedom Movement) ১০০ বছর পূর্ণ হওয়ার সময় ভারতকে একটি সম্মানজনক দেশ হিসেবে দেশ হিসেবে দেখতে হলে রাজনৈতিক নেতৃত্ব বাছাইয়ের পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্টে ওয়াংচুক (Sonam Wangchuk) বলেন, দেশের প্রয়োজন একটি ‘শান্তিপূর্ণ বিপ্লব’। বিশেষ করে রাজনৈতিক নেতা নির্বাচনের প্রক্রিয়ায় পরিবর্তন আনার জন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: AIIMS-এ ভর্তি জেপি নাড্ডা, করানো হল করোনারি অ্যাঞ্জিওগ্রাফি


জনপ্রতিনিধিদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার প্রসঙ্গও তুলে ধরেছেন লাদাখের এই পরিবেশবিদ। তাঁর (Sonam Wangchuk) দাবি, ভারতের প্রায় অর্ধেক সাংসদের বিরুদ্ধে কোনও না কোনও ফৌজদারি মামলা রয়েছে। তাঁদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের বিরুদ্ধে খুন, ধর্ষণ বা অপহরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি (Sonam Wangchuk) । তাঁর মতে, এর ফলে দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থার সঙ্কট আরও বাড়ছে।

এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন প্রয়োজন এবং তা কীভাবে বাস্তবায়িত করা যায়, তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের ‘সেরা মেধা’র মানুষের সঙ্গে আলোচনা করতে চান ওয়াংচুক (Sonam Wangchuk) । তবে এই উদ্যোগকে শুধুমাত্র বুদ্ধিজীবী বা বিশেষজ্ঞদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তিনি (Sonam Wangchuk) ।

বরং তাঁর (Sonam Wangchuk) আহ্বান, এমন ‘নিঃস্বার্থ, নির্ভীক, চরিত্রবান ও যোগ্য’ মানুষদের সামনে এগিয়ে আসতে হবে, যাঁরা দেশের রাজনৈতিক ব্যবস্থার সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দেশের বিভিন্ন প্রান্তে এমন মানুষদের খুঁজে বের করতে সাধারণ মানুষের সাহায্যও চেয়েছেন তিনি (Sonam Wangchuk) ।

ওয়াংচুকের (Sonam Wangchuk) আবেদন, প্রত্যেকে যেন ভারত থেকে অন্তত একজন এবং নিজের অঞ্চল থেকে অন্তত একজন যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করেন। তাঁর প্রশ্ন, ‘একসঙ্গে কি আমরা ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন শুরু করতে পারি?’

আরও পড়ুন: উত্তরাখণ্ডে নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস, মৃত ৭, এখনও আটকে এক শ্রমিক

ঝাড়খণ্ডের পড়ুয়াদের আন্দোলনেও সমর্থন

এর আগে ঝাড়খণ্ডে ছাত্রদের আন্দোলনের প্রতিও সমর্থন জানিয়েছিলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) । রাঁচিতে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন(JPSC), JSSC CGL-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের অনশনে বসা ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতোর সঙ্গে কথা বলেন তিনি (Sonam Wangchuk) ।

আলোচনায় মাহাতোকে ছাত্রদের আন্দোলনের পাশে থাকার আশ্বাস দেন ওয়াংচুক (Sonam Wangchuk) । এরপর জল ও নুন গ্রহণে রাজি হলেও অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানান মাহাতো।

এর কয়েক সপ্তাহ আগে দিল্লির যন্তর মন্তরে নিট(NEET) পরীক্ষায় অনিয়মের অভিযোগ ছাত্রদের আন্দোলনেও সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন তিনি (Sonam Wangchuk) । জুন মাসে সেই আন্দোলনে (NEET) অংশ নিয়ে তিনি অনির্দিষ্টকালের  (Sonam Wangchuk)  অনশন শুরু করেছিলেন। পরীক্ষাব্যবস্থায় (NEET) স্বচ্ছতা ও জবাবদিহির দাবিই ছিল তাঁর  (Sonam Wangchuk)  আন্দোলনের অন্যতম মূলল বিষয়।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/L7RhmpCHKyk?si=kt-fe6N5HisbhxM7″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>