টাইগার শ্রফকে গুলি, আহত গাড়িচালক! অভিনেতার বাড়িতে একনাথ শিন্ডে

Image: IANS

রবিবার সন্ধ্যায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে (Tiger Shroff) লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুম্বাইতে। জুহুর একটি ফুটবল ক্লাব থেকে বেরোনোর সময় অভিনেতাকে (Tiger Shroff) লক্ষ্য করে পর পর পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে খবর। অল্পের জন্য রক্ষা পান টাইগার (Tiger Shroff)। তবে এই ঘটনায় আহত হয়েছেন দু’জন, যাঁদের মধ্যে অভিনেতার গাড়িচালকও রয়েছেন।

<blockquote class=”twitter-tweet”><p lang=”mr” dir=”ltr”>महाराष्ट्रात महायुती सरकारने जंगलराज निर्माण केले आहे! मुंबईसारख्या महानगरात अभिनेता टायगर श्रॉफवर भररस्त्यात गोळीबार होत असेल, तर सामान्य नागरिकांच्या सुरक्षिततेची हमी कोण देणार? राज्यात कायदा-सुव्यवस्थेचा पुरता बोजवारा उडाला आहे. गुन्हेगारांना कायद्याचा धाक उरलेला नाही आणि पोलीस प्रशासनावर मुख्यमंत्र्यांचे नियंत्रण राहिलेले नाही. मुख्यमंत्री आणि गृहमंत्री म्हणून देवेंद्र फडणवीस सपशेल अपयशी ठरले आहेत. गुन्हेगारांना मोकळे रान आणि जनतेला दहशतीच्या छायेत ठेवणाऱ्या फडणवीसांनी नैतिक जबाबदारी स्वीकारून तात्काळ राजीनामा द्यावा!</p>&mdash; Harshwardhan Sapkal (@INCHarshsapkal) <a href=”https://x.com/INCHarshsapkal/status/2111860212026265722?ref_src=twsrc%5Etfw”>October 18, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

ঘটনার পর প্রকাশ্যে এসেছে অভিনেতার (Tiger Shroff) প্রথম ছবি। সেখানে তাঁর কাঁধ, বুক ও ডান হাতের কব্জিতে ব্যান্ডেজ দেখা গিয়েছে। রবিবার রাতেই টাইগারের (Tiger Shroff) বাড়িতে গিয়ে দেখা করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এরনাথ শিন্ডে। সেই সময় সেখানে ছিলেন অভিনেতার মা আয়েশা শ্রফও।


টাইগারের সঙ্গে দেখা কী জানালেন একনাথ শিন্ডে?

অভিনেতার (Tiger Shroff) সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিন্ডে (Eknath Shinde) জানান, ঘটনাটি খুবই গুরুতর। তাঁর কথায় পর পর পাঁচ রাউন্ড গুলি চালানো হলেও সৌভাগ্যবশত টাইগার নিরাপদে রয়েছেন। তবে তাঁর গাড়িচালক জখম হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানান তিনি।

শিন্ডে (Eknath Shinde) আরও বলেন, গুলিতে সরাসরি আঘাত না লাগরেও বারুদের প্রভাব এবং ভাঙা কাচের টুকরোর কারণে টাইগারের বাঁ হাতে চোট লেগেছে। এই ঘটনার পর অভিনেতা ও তাঁর মা দু’জনেই আতঙ্কিত হয়ে পড়েছন বলেও জানান তিনি।

টাইগার (Tiger Shroff) ও তাঁর পরিবারকে আশ্বস্ত করে শিন্ডে (Eknath Shinde) বলেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার পাশে রয়েছে। মুম্বাইয়ে কাউকে ভয় দেখানো বা হুমকি দিলে তা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানান তিনি। তাঁর বক্তব্য, শহরে কোনও ধরনের দাদাগিরি চলতে দেওয়া হবে না। এই ধরনের অপরাধ কঠোর হাতে দমন করা হবে।

আরও পড়ুন: এক রাতে হাজার ড্রোনের বৃষ্টি: ইউক্রেনের মরণকামড়ে জ্বলছে রাশিয়ার তেলের ডিপো, ছিন্নভিন্ন ট্রাম্পের যুদ্ধবিরতি

তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ জুহু থানা এলাকার একটি ফুটবল ক্লাবের বাইরে এই ঘটনা ঘটে। ক্লাব থেকে বেরোনোর সময় টাইগারকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। মুম্বাই পুলিশের পক্ষ থেকে মোহিত গার্গ জানিয়েছেন, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই হামলার সঙ্গে যুক্ত এবং কী উদ্দেশ্যে গুলি করেছে, তা এখনও স্পষ্ট নয়। অভিনেতার শরীরে গুলি লাগেনি বলে জানা গেলেও ভাঙা কাচ ও বারুদের কারণে তিনি আহত হয়েছেন বলে খবর।

একের পর এক হামলা, বলিউডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

টাইগার শ্রফের (Tiger Shroff) উপর হামলার ঘটনা ফের মুম্বাইয়ে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সিনেমা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপর বার বার হামলার ঘটনা সামনে আসায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বলিউডের বিভিন্ন সংগঠনের সদস্যরা। তাঁদের প্রশ্ন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মুম্বাইয়ে পরিচিত তারকারাই যদি নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা রয়েছে?

এর আগেও একাধিক বলিউড তারকা ও বিনোদন জগতের পরিচিতদের নিশানা করা হয়েছে। সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। চলতি বছরের শুরুতে অভিনেতা সইফ আলি খানের বাড়িতেও হামলা হয়। যাতে তিনি গুরুতর আহত হয়েছিলেন। এছাড়া জুহুতে পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। দুষ্কৃতীদের নিশানায় এসেছে কৌতুকশিল্পী কপিল শর্মাও।

আরও পড়ুন: শরৎ এল রে: ৮০ বছরে পদার্পণ কাজল-রানির পরিবারের দুর্গাপুজো, গুরুভায়ুর মন্দিরের আদলে নজরকাড়া মণ্ডপ

হামলার দায় বিষ্ণোই গ্যাংয়ের, সমাজমাধ্যমে দাবি

সূত্রের খবর, টাইগারকে (Tiger Shroff) লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। সমাজমাধ্যমের একটি পোস্টে অনিল পণ্ডিত ও অনিল হরমন সন্ধু এই হামলার পিছনে থাকার কথা জানিয়েছে। তাঁরা বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ বলেই খবর।

হিন্দিতে লেখা পোস্টে বলা হয়েছে, ‘আমরা ওঁকে ফোন করেছিলাম। বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু উনি বোঝেননি। তাই আজ, আমরা সবটা ওঁকে ব্যাখ্যা করব বলে সিদ্ধান্ত নিই।‘  অনিল পণ্ডিত আরও বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির যে বা যাঁরা আমাদের কথা শুনবেন না এবং সলমন খানের সঙ্গে কাজ করবেন তাঁরাই আমাদের পরবর্তী লক্ষ্য হবে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WBXPWleJUWk?si=aLybvPH_2SFuMcZ-” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>