দেশে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাকরণ কর্মসূচিতে বড়সড় সাফল্য। ইতিমধ্যেই এক কোটিরও বেশি এইচপিভি টিকার ডোজ দেওয়া হয়েছে। বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৮৭ শতাংশের কাছে পৌঁছে গিয়েছে এই কর্মসূচি। এই সাফল্যকে দেশের প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ এক্স-এ একটি পোস্ট করে এই সাফল্যের জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, প্রতিটি টিকার ডোজই জরায়ুমুখের ক্যানসার থেকে কিশোরীদের সুরক্ষিত রাখার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি, তাদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রেও এই কর্মসূচির বিশেষ ভূমিকা রয়েছে। এই সাফল্যের পিছনে যাঁদের অবদান রয়েছে, তাঁদের সকলের প্রশংসা করেছেন তিনি।
<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fnarendramodi%2Fposts%2Fpfbid022VPNEati47nZE9XVs6JPpsg3nXpCvimAP6dRdRbfYZKn9yL7rmvJgyhbvXmhS9tjl&show_text=true&width=500″ width=”500″ height=”634″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>
সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, গুজরাত, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মিজোরাম, মধ্যপ্রদেশ এবং বিহার—এই ছয় রাজ্যে ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এ ছাড়া ১২টি রাজ্যে টিকাকরণের হার ৮০ শতাংশ ছাড়িয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রীর মতে, রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রথম সারির কর্মী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে।
আরও পড়ুন: এখনও সঙ্কট কাটেনি রেখা পাত্রের, ফুসফুসে রয়েছে সমস্যা
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে এবং ইউ-উইন (U-WIN) প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ্য ১৪ বছর বয়সি কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হচ্ছে। এক ডোজের এই টিকাকে নিরাপদ ও কার্যকর বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আসলে ২০০-রও বেশি ভাইরাসের একটি গোষ্ঠী। এই ভাইরাস মূলত ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লিতে সংক্রমণ ঘটায়। অধিকাংশ ক্ষেত্রে সংক্রমণের কোনও উপসর্গ দেখা যায় না এবং এক থেকে দু’বছরের মধ্যে শরীর নিজে থেকেই ভাইরাসের মোকাবিলা করতে পারে। তবে HPV-র কয়েকটি বিশেষ ধরন থেকে যৌনাঙ্গে আঁচিল এবং বিভিন্ন ধরনের ক্যানসার, বিশেষত জরায়ুমুখের ক্যানসার হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ৯ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের HPV টিকা দেওয়ার সুপারিশ করেছে। পাশাপাশি, রোগের প্রাথমিক লক্ষণ এবং ক্যানসারের পূর্ববর্তী অবস্থাগুলি শনাক্ত করতে নিয়মিত জরায়ুমুখ পরীক্ষা করানোর উপরেও গুরুত্ব দিয়েছে। HPV টিকা ভাইরাসের উচ্চ ঝুঁকিপূর্ণ ধরনগুলির বিরুদ্ধে সুরক্ষা দেয়, যেগুলি অধিকাংশ HPV-জনিত ক্যানসারের জন্য দায়ী। পাশাপাশি, যৌনাঙ্গে সৃষ্টিকারী নিম্ন ঝুঁকির ধরনগুলির বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলে।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=AdKKz7I26–ox38z” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>