নেপালের উদ্ধারকারী দল পাঠাচ্ছে ভারত, চাপে পড়ে আন্তর্জাতিক সাহায্য নিতে রাজি নেপাল

Image: IANS

হড়পা বান বিপর্যয়ে বিদেশি সাহায্য নেবে না বলে জানিয়েছিল নেপাল সরকার। তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপে নিতে রাজি হয়েছে সেই দেশের সরকার। নেপাল রাজি হওয়াচ সেখানে উদ্ধারকারী দল পাঠাচ্ছে ভারত (Nepal Flash Flood)।

শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়ওয়াল জানিয়েছেন, নেপাল সরকারের অনুরোধেই ভারত উদ্ধারকাজে সাহায্য করবে। তবে মূল উদ্ধারকারী দল পাঠানোর আগে পরিস্থিতি খতিতে দেখতে একটি ‘রেকি’ বা পর্যবেক্ষণকারী দল নেপালে পাঠানো হবে।

রণধীর বলেন, ওই দলটি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবে এবং উদ্ধার কাজে জন্য কী ধরনের সরঞ্জাম ও পরিকাঠামো প্রয়োজন, তা চিহ্নিত করবে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী পর্যায়ে ভারতের মূল উদ্ধারকারী দল নেপালে পৌঁছবে (Nepal Flash Flood)।


আরও পড়ুন: নেপালে মৃত বেড়ে ৬১৬, নিখোঁজ প্রায় ১৯২৪, যোগাযোগ বিচ্ছিন্ন ৩২০ ভারতীয়র সঙ্গে

উদ্ধারকারী দলের (Nepal Flash Flood)পাশাপাশি একটি মেডিক্যাল টিমও নেপালে পাঠাচ্ছে ভারত। বিপর্যয়ে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে বেইলি ব্রিজ তৈরি করে দেওয়ার প্রস্তাবও দিয়েছে দিল্লি।

গত বুধবার সকালে নেপালের রাসুয়া জেলার ভোটেকোশী নদীতে আচমকা ভয়াবহ হড়পা বান আসে। প্রবল জলস্রোতের সঙ্গে কাদামাটি নেমে এসে একের পর এক গ্রাম ভাসিয়ে নিয়ে যায়। ঘরবাড়ি, রাস্তা, গাড়ি-সহ বহু বড় বড় ব্লিডিং ভেসে যায়। বহু মানুষ এখনও নিখোঁজ।

সেখানকার পুলিশের তথ্য অনুসারে এখনও পর্যন্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ৬১৬। তবে বহু মানুষের খোঁজ না মেলার মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপর্যয়ের পর থেকে ৩২জ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পাশাপাশি কমপক্ষে ১০০ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরও খোঁজ মিলছে না। নিখোঁজদের একটি বড় অংশ কৈলাস-মানস সরোবর যাত্রায় নেপালে গিয়েছিলেন বলে খবর।

আরও পড়ুন: সম্প্রীতির বন্ধন ‘রাখি’, বঙ্গভঙ্গের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যের ডাক

বিপর্যয়ের পর (Nepal Flash Flood) প্রথমে বিদেশি সাহায্য নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল নেপাল সরকার। উদ্ধার ও ত্রাণকাজ নিজেদের সেনাবাহিনী এবং প্রশাসনের মাধ্যমেই চালানোর সিদ্ধান্ত নিয়েছিল কাঠমাণ্ডু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুধবার নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। পরে ভারতীয় বায়ুসেনার বিমানে ত্রাণসামগ্রী পাঠানো হয়। তবে তখনও বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর অনুমতি দেয়নি নেপাল (Nepal Flash Flood)।

পরিস্থিতি গুরুতর (Nepal Flash Flood) হয়ে ওঠায় নিখোঁজ বিদেশি নাগরকিকদের দেশগুলি কাঠমাণ্ডুর কাছে উদ্ধারকাজে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার আবেদন জানাতে থাকে। শেষ পর্যন্ত শুক্রবার সেই প্রস্তাবে সম্মতি দেয় নেপাল। কাঠমাণ্ড পোস্টকে নেপালের এক সরকারি আধিকারিক বলেন, ‘আন্তর্জাতিক মহল থেকে আমাদের উপরে চাপ আসছে। তাদের দেশের নাগরিকেরা যেহেতু নিখোঁজ, তাই তাদের পাঠানো উদ্ধারকারী দলকে অন্তত যাতে নেপালে ঢুকতে দিই, সেই দাবি করেছে তারা।‘ তারপরেই সিদ্ধান্ত বদল করেছে নেপাল সরকার। ভারত ছাড়াও চিন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ব্রিটেন, আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়া নেপালকে উদ্ধার ও ত্রাণকাজে সাহায্যের প্রস্তাব দিয়েছে(Nepal Flash Flood)।

দেখুন: নেপালে এখনও নিখোঁজ ৩২০ ভারতীয়, উদ্ধার ৮৫ জন