নেপাল-তিব্বত সীমান্তের জিরং বন্দরে তখন সার দিয়ে দাঁড়িয়ে ছিল পর্যটক বোঝাই কয়েকটি বাস। দেশে ফেরার অপেক্ষায় ছিলেন যাত্রীরা। সেই সময় আচমকাই পাহাড়ের দিক থেকে ভেসে আসে বিকট গর্জন (Nepal Flash Flood)। কী ঘটতে চলেছে, বুঝে ওঠার আগেই প্রবল কাদাজল ও পাথরের স্রোত নেমে আসে (Nepal Flash Flood)। মুহূর্তের মধ্যে কনভয়ের সামনের দু’টি বাস ভেসে যায় সেই ভয়ঙ্কর স্রোতে। মাঝখানে থাকা তৃতীয় বাসটি কোনও রকমে রক্ষা হয় (Nepal Flash Flood)।
নেপালের ভয়াবহ হড়পা বানের (Nepal Flash Flood) সেই অভিজ্ঞতা নিয়ে শুক্রবার চেন্নাইয়ে ফিরেছেন তামিলনাড়ুর ২১ জন পর্যটক (Tamilnadu Tourist)। তাঁদের চোখে-মুখে তখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। কয়েক জন পর্যটক জানিয়েছেন (Tamilnadu Tourist), কী ভাবে তাঁরা প্রাণে বেঁচে ফিরেছেন, তা এখনও বিশ্বাস করতে পারছেন না। তাঁদের কাছে এই ফিরে ‘অলৌকিক’ ঘটনা ছাড়া আর কিছুই নয়।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Moving to hear experiences of rescued pilgrims. <a href=”https://t.co/bg9tSofA1H”>pic.twitter.com/bg9tSofA1H</a></p>— Dr. S. Jaishankar (@DrSJaishankar) <a href=”https://x.com/DrSJaishankar/status/2093291446480912719?ref_src=twsrc%5Etfw”>August 28, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
এক পর্যটক (Tamilnadu Tourist) জানিয়েছেন, আচমকাই তাঁরা বোমা বিস্ফোরণের মতো শব্দ শুনতে পান। তার পরই পাহাড় থেকে নেমে আসে কাদ, জল ও পাথরের বিশাল স্রোত। মুহূর্তের মধ্যে তা কনভয়ের বাসগুলির উপর আছড়ে পড়ে।
আরও পড়ুন: নেপাল থেকে বাংলায় ফেরানো হচ্ছে ২জনকে, এখনও নিখোঁজ ৩৭
তিনি (Tamilnadu Tourist) আরও জানিয়েছেন, সমানে থাকা দুটি বাসকে চোখের সামনেই হড়পা বানের স্রোতে ভেসে যেতে দেখেছেন। পরিস্থিতি দেখে বাসের ভিতরে থাকা পর্যটকেরা ধরে নিয়েছিলেন আর হয়তো বাঁচার কোনও সম্ভাবনা নেই। তবে সামনে ও পিছনে থাকা বাসগুলির যাত্রীরা কোনও রকমে বেরিয়ে উঁচু জায়গায় উঠে যান।
সেখানে একটি সশস্ত্র পুলিশ বাহিনীর শিবির ছিল। পুলিশকর্মীরাই তাঁদের নিরাপদ জায়গয়া পৌঁছে দেন। ভয়াবহ সেই মুহূর্তের কথা বলতে গিয়ে ওই পর্যটক জানান, এত বড় বিপর্যয়ের মধ্যেও তাঁরা কীভাবে বেঁচে ফিরেছেন, তা এখনও ভাবতে পারছেন না।
আরও পড়ুন: নেপাল থেকে পাটনা, অযোধ্যা হয়ে ফিরছেন মহারাষ্ট্রের পর্যটকেরা
এদিকে তামিলনাড়ুর (Tamilnadu Tourist) শিক্ষামন্ত্রী এ রাজামোহন জানিয়েছেন, রাজ্য থেকে প্রায় ৪০০ জন পর্যটক নেপালে গিয়েছিলেন। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ১৪০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা নিরাপদে রয়েছেন। তবে কমপক্ষে ৮০ জনের এখনও কোনও খোঁজ মেলেনি।
অন্যদিকে, নেপালে পুলিশের হিসেব অনুযায়ী শনিবার পর্যন্ত নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৬। নেপাল ও তিব্বত মিলিয়ে এখনও প্রায় ৩০০০ জন নিখোঁজ বলে খবর। ফলে উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই বিপর্যয়ের ভয়াবহতার ছবি উঠে আসছে।
দেখুন: নেপালে উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও ৩১৫-র বেশি নিখোঁজ: বিদেশমন্ত্রী