কপিল মিশ্রের দপ্তরের বাইরে খুনের ঘটনায় অভিযুক্ত, ছোট রাজনকে হত্যার ছকেও নাম! উত্তরপ্রদেশে এনকাউন্টার নাসিম দুরানির

Image: SNS

অবশেষ পুলিশের গুলিতে খুন হল কুখ্যাত গ্যাংস্টার নাসিম দুরানি। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’ এবং ছোটা শাকিলের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগ হিসেবে পরিচিত ছিল। বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ এবং নয়ডা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে তার মৃত্যু হয়।

দিল্লির মন্ত্রী কপিল মিশ্রের দপ্তরের বাইরে একটি খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন দুরানি। গ্যাংস্টার ছোট রাজনকে খুনের ছকেও নাম জড়িয়েছিল তাঁর। সেই কুখ্যাত গ্যাংস্টার নাসিম দুরানি উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশের এনকাউন্টারে মারা গেলেন। তাঁর মাথার দাম ৫০ হাজার টাকা ঘোষণা করেছিল দিল্লি পুলিশ।

উত্তরপ্রদেশের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং দিল্লি পুলিশের যৌথ অভিযানে মৃত্যু হয়েছে দুরানির। সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, এই অভিযানে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং বুলন্দশহর পুলিশও অংশ নিয়েছিল।


আরও পড়ুন: গোপালপুরে ঘূর্ণঝড় অ্যাকভানের ল্যান্ডফল! তিন ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, ওড়িশায় সতর্কতা

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লিতে সমীন নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল দুরানির বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করতে যৌথ অভিযান চালায় পুলিশ। পুলিশ আধিকারিকদের দাবি, অভিযানের সময় দুপক্ষের মধ্যে গুলির লড়াই হয়। তাতেই মৃত্যু হয় দুরানির।

দুরানির অপরাধের ইতিহাস ও ডি-কোম্পানির সঙ্গে যোগ   

উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ জানিয়েছে, নাসিম দুরানি নাসিম এবং রিজওয়ান নামেও পরিচিত ছিল। তাঁর বাবার নাম ইসলামুদ্দিন, ওরফে বুধু। পুলিশের দাবি, উত্তর-পূর্ব দিল্লিতে নিজের সহযোগীদের নিয়ে অপরাধমূলক কাজকর্ম চালাতেন তিনি।

খুন, সশস্ত্র ডাকাতি, বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, চুরি এবং পুলিশকর্মীদের উপর হামলা-সহ একাধিক অপরাধে তাঁর নাম জড়িয়েছিল বলে অভিযোগ। গোকুলপুরি থানায় ২০১৪ সালে দায়ের হওয়া একটি এফআইআরেও তাঁর নাম ছিল। ওই মামলায় এক অভিযুক্তকে পুলিশি হেফাজত থেকে পালাতে সাহায্য করার অভিযোগ ওঠে। সেই সময় পুলিশকর্মীদের উপর হামলা চালানো এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ার ঘটনাও ঘটেছিল বলে জানিয়েছে এসটিএফ।

আরও পড়ুন: কেরলের জটায়ু আর্থ সেন্টারে যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী

এ ছাড়াও ২০১০ সালে গোকুলপুরি থানায় দায়ের হওয়া একটি খুনের মামলায় তাঁর নাম জড়ায়। খাজুরি খাস, জাফরাবাদ এবং দয়ালপুর থানায় অস্ত্র আইন-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা ছিল। দিল্লির সংগঠিত অপরাধচক্রের সঙ্গেও দুরানির যোগাযোগ ছিল বলে দাবি পুলিশের।

এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, দুরানির সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের ডি-কোম্পানির যোগ থাকার অভিযোগও ছিল। গ্যাংস্টার ছোট রাজনকে খুনের ষড়যন্ত্রেও তাঁর নাম জড়িয়েছিল। ছোট রাজনকে হত্যার জন্য সুপারি নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/DPMl-DzUh_k?si=P5gdG8vvWIFYcvdk” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>