দেশের ৮০তম স্বাধীনতা দিবসে (80th Independence Day) লালকেল্লা থেকে ‘শক্তির সপ্তধারা’-র কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত করে গড়ে তুলতে হবে। সেই কারণে সাতটি গুরুত্বপূর্ণ শক্তিকে আরও মজবুত করার উপর আজ জোর দেন তিনি। এই সাতটি ক্ষেত্রে উন্নয়ন হলে আগামী দিনে দেশের অগ্রগতি নিশ্চিত বলে তিনি (Narendra Modi) জানান।
প্রধানমন্ত্রীর ঘোষিত সাত শক্তির মধ্যে রয়েছে উৎপাদন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, প্রযুক্তি ও উদ্ভাবন, যোগায়োগ ব্যবস্থা বা গতিশক্তি, প্রতিরক্ষা, অর্থনীতি এবং ভারতের সফট পাওয়ার। দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক বিকাশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।
আরও পড়ুন: স্বাধীনতার প্রথম দিনে পন্ডিচেরিতে শ্রীঅরবিন্দ
কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবনকে দেসের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। দেশের প্রত্যন্ত এলাকাগুলির সঙ্গে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি।
প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতির ক্ষেত্রেরও একাধিক দিক এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ‘গ্রিন ইকোনমি’ এবং ‘ব্লু ইকোনমি’-র উপর বিশেষ জোর দিয়েছেন তিনি (Narendra Modi)। পরিবেশের ক্ষতি না করে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন ঘটনোই গ্রিন ইকোনমির মূল লক্ষ্য। অন্য দিকে সমুদ্র, নদী ও অন্যান্য জলম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতির বিকাশ ঘটানোর পাশাপাশি পরিবেশ ও জলজ সম্পদ লক্ষার উপর জোর দেওয়া হয়েছে ব্লু ইকোনমিতে।
আরও পড়ুন: তরুণ প্রজন্মের হাত ধরেই বিকশিত ভারত, স্বাধীনতা দিবসে ঘোষণা প্রধানমন্ত্রীর
ভারতের সফট পাওয়ার নিয়েও স্বাধীনতা দিবসের (80th Independence Day) ভাষণে বার্তা দেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।। দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও কূটনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে বিশ্বের দরবারে ভারতের প্রভাব আরও বাড়ানোর কথা বলেন তিনি। যোগ, আয়ুর্বেদ এবং পর্যটনের মতো ক্ষেত্রকে ভারতের সফটা পাওয়ারের অংশ হিসেবে তুলে ধরেন মোদী।
এর আগে ২০২২ সালে ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘পাঁচ প্রতিজ্ঞার’ কথা বলেছিলেন তিনি (Narendra Modi)।। এবার শক্তির সপ্তধারার কথা তুলে ধরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা তুলে ধরেন তিনি (Narendra Modi)।।
দেশীয় উৎপাদন বাড়িয়ে ভারতকে শুধুমাত্র বিশ্বের একটি বড় বাজার নয় বরং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলার ডাক দেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।। ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যকে বিশ্বের বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্য সামনে রেখে দেশের উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি (Narendra Modi)।। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি ৬জি যোগাযোগ ব্যবস্থা ভবিষ্যতে দেশের প্রতিটি প্রান্তে পৌঁচে দেওয়ার আশাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।।
দেখুন: ‘তিরঙ্গা আমাদের ঐক্যের প্রতীক’, স্বাধীনতা দিবসে বার্তা প্রধানমন্ত্রীর