ব্রিকস সম্মেলনের (BRICS Summit)মঞ্চে মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আগামী ১১ সেপ্টেম্বর দিল্লিতে দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতাই হয়ে উঠতে পারে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য। কূটনৈতিক সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমানের জন্য রাশিয়ার দূরপাল্লার আরভিভি-বিডি এয়ার-টু-এয়ার মিসাইল কেনার প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে ভারত-রাশিয়া(Narendra Modi-Vladimir Putin) সম্পর্কের প্রতি মস্কোর গুরুত্বের কথা তুলে ধরেছেন। পেসকভ আরও বলেন, ‘ভারত আমাদের কৌশলগত অংশীদার। আমরা এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি।’
আরও পড়ুন: কংগ্রেসের ভবিষ্যৎ টিমের জন্য যুব নেতাদের সাক্ষাৎকার নিচ্ছেন রাহুল গান্ধী
উল্লেখ্য, আরভিভি-বিডি এয়ার-টু-এয়ার মিসাইল প্রায় ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রকে এসইউ-৩০এমকেআই-এর সঙ্গে সংযুক্ত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন নিয়েও কথাবার্তা চলছে বলে খবর। প্রস্তাবটি বাস্তবায়িত হলে দৃশ্যসীমার বাইরের (বিয়ন্ড ভিস্যুয়াল রেঞ্জ) আকাশযুদ্ধে ভারতীয় বায়ুসেনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
রুশ আর-৩৭এম-এর রপ্তানি সংস্করণ হিসেবে পরিচিত আরভিভি-বিডি-র সর্বাধিক গতি প্রায় ‘ম্যাক ৬’ বলে দাবি করা হয়। শুধু শত্রু যুদ্ধবিমান নয়, এডব্লিউএসিএস, নজরদারি বিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারের মতো উচ্চমূল্যের বিমানও এর সম্ভাব্য লক্ষ্য হতে পারে।
আরও পড়ুন: অরুণাচলে প্রথমবার কোর কমান্ডার বৈঠক, এলএসি-তে শান্তির বার্তা
২৬০টিরও বেশি এসইউ-৩০এমকেআই ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান বহরের মেরুদণ্ড। নতুন রাডার, অ্যাভিয়নিক্স ও সেন্সর দিয়ে সেগুলির আধুনিকীকরণও চলছে। সেই আপগ্রেডেড প্ল্যাটফর্মে আরভিভি-বিডি যুক্ত হলে দূরপাল্লার লক্ষ্যে আঘাত হানার ক্ষমতা আরও শক্তিশালী হতে পারে।
তবে এখনও চুক্তি চূড়ান্ত হয়নি। মূল্য, প্রযুক্তিগত সংযুক্তিকরণ এবং সরবরাহের শর্ত নিয়ে আলোচনাই এখন মূল বিষয়। পাশাপাশি দেশীয় দীর্ঘপাল্লার এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র তৈরিতেও ডিআরডিও কাজ চালিয়ে যাচ্ছে। ফলে ব্রিকসের মঞ্চে মোদী-পুতিনের বৈঠক শুধু কূটনৈতিক নয়, ভারতের আকাশযুদ্ধের ভবিষ্যতের দিক থেকেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/YZXuUfHoK5Q?si=JVYeUofmZUcnEd-B” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>