• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

কোনও জোটে নয়, জন্মদিনে একলা চলার সিদ্ধান্ত মায়াবতীর

লখনউ, ১৫ জানুয়ারি– সোমবার দুটি জল্পনার খোলসা করেছেন সমাজবাদি পার্টির সুপ্রিমো মায়াবতি৷ প্রথম তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বলে যে জল্পনা চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন৷ আর দ্বিতীয়, তার দল কোনও জোটে না থেকে একলা চলার সিদ্ধান্তেই অটল৷ এদিন তাঁর ৬৮ তম জন্মদিনে বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী ঘোষণা করলেন, আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর দল বিএসপি

কোনও জোটে নয়, জন্মদিনে একলা চলার সিদ্ধান্ত মায়াবতীর

লখনউ, ১৫ জানুয়ারি– সোমবার দুটি জল্পনার খোলসা করেছেন সমাজবাদি পার্টির সুপ্রিমো মায়াবতি৷ প্রথম তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বলে যে জল্পনা চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন৷ আর দ্বিতীয়, তার দল কোনও জোটে না থেকে একলা চলার সিদ্ধান্তেই অটল৷ এদিন তাঁর ৬৮ তম জন্মদিনে বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী ঘোষণা করলেন, আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর দল বিএসপি এনডিএ বা ইন্ডিয়া, কোনও জোটেই থাকবে না৷ নির্বাচনের পর ঠিক করবেন বিএসপি কোনও জোটের হাত ধরবে কিনা৷ নিজের সিদ্ধান্ত ঘোষণা পর্বে এদিন পোড়খাওয়া নেত্রী বলেন, ‘উত্তরপ্রদেশে জোট রাজনীতিতে বিএসপির লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে৷ আমাদের ভোট ভাগাভাগি হয়েছে জোটের দলগুলির মধ্যে৷ উলটো ঘটনা কখনও ঘটেনি৷’
তবে মায়াবতীর এই সিদ্ধান্ত বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে বড় ঝটকা বলেই মত বিশেষজ্ঞমহলের৷ এই সিদ্ধান্তে একদিকে কংগ্রেস অন্যদিকে বিজেপির দু’জনেরই ক্ষতিই দেখছে রাজনীতিক মহল৷ কারণ সূত্রের খবর, সোনিয়া গান্ধি চেয়েছিলেন, মায়াবতীকে জোটে নেওয়া হোক৷ কারণ, গত বছর বিধানসভা ভোটে মায়াবতীর দল মাত্র দুটি আসন পেলেও বহু জায়গায় কংগ্রেস ও এসপির ভোটে ভাগ বসিয়েছে৷ এই পরিস্থিতি মাথায় রেখে দলিত নেত্রীকে পুরোপুরি উপেক্ষা করা ঠিক হবে না, মনে করছিল কংগ্রেসের একাংশ৷ আর সেই কারণেই বিজেপিও তৎপর ছিল৷ অন্যদিকে, পদ্ম শিবির চেয়েছিল, মায়াবতী বিধানসভা ভোটের মতো একাই লড়াই করুন৷ কোনও জোটে যেন তাঁর দল যোগ না দেয়৷
এদিন, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপিকে তোপ দেগে বলেন, ‘ওরা কেবল ‘জাতপাত ও সাম্প্রদায়িকতার’ রাজনীতি৷ রাজ্যে এসসি, এসটি, ওবিসিদের পরিস্থিতি দুঃখজনক৷ সরকারি বা অন্য চাকরি নেই৷ আমার গোটা জীবন উৎসর্গ করেছি এই মানুষগুলির জন্য৷ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাজনীতিতেই থাকব৷ পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করব৷’
তবে অন্যদিকে, এদিন সকাল সকাল মায়াবতীকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ অনেকেই মনে করেছেন, শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি জোট বিষয়েও তাঁর সঙ্গে কথা হয়ে থাকতে পারে যোগীর৷ যদিও কোনও শিবির এই জল্পনার বিষয়ে মুখ খোলেনি৷ উত্তরপ্রদেশে বহুজন সমাজবাদী পার্টির জনভিত্তি এবং সংগঠনের যা অবস্থা তাতে লোকসভা ভোটে ক’টা আসন পাবে তা নিয়েই সংশয় আছে৷ ফলে ভোটের পর কোনও দল তাঁকে ডাকবে কিনা তা নিয়েই সংশয় আছে৷ কিন্ত্ত ভোটে একলা চলার সিদ্ধান্ত নিয়ে বিজেপির সুবিধা করে দিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ গত বছর বিধানসভা ভোটেও একলা চলার সিদ্ধান্ত নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে বিপাকে ফেলেন৷ বহু আসন এই দুই দল হারায় বিএসপি প্রার্থীরা ভোট কেটে নেওয়ায়৷ মায়াবতীর দল জেতে মাত্র দুটি আসনে৷