কাশ্মীরের কুলগামে সিআরপিএফের নাকা চেকিং চৌকিতে হামলার পিছনে জঙ্গি সংগঠন লশকর-এ-তইবার যোগ রয়েছে বলে মনে করেছেন তদন্তকারীরা। বুধবার দুপুরে মীরবাজারের কাছে আখরান এলাকায় হামলা চালানো হয়। এই হামলার পরেই ফের কুলগামের জঙ্গি লতিফ আহমেদ বাটের নাম উঠে এসেছে।
তদন্তকারীদের সন্দেহ, এর আগে জম্ম-কাশ্মীরের অনন্তনাগ ও কুলগামে পর পর হামলার নেপথ্যে যে লতিফের নাম উঠে এসেছিল, বুধবারের হামলার পিছনেও তার ভূমিকা থাকতে পারে। গত ২২ জুলাই অনন্তনাগে এবং ৩১ জুলাই কুলগামে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। ওই দুই হামলার তদন্তে মূল চক্রী হিসেবে উঠে এসেছিল লতিফ আহমেদ ভাটের নাম। বুধবারের হামলার সঙ্গেও তার যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ, কুলগামে সিআরপিএফ চেকপোস্টে গুলিবৃষ্টি জঙ্গিদের, আহত ৩ জওয়ান
ঘটনার পর থেকেই কুলগাম ও সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও সেনার যৌথ বাহিনী। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জম্মু-কাশ্মীরের পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই হামলায় তিন জন জঙ্গি জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁদের মধ্য়ে দু’জন বিদেশি নাগরিক বলে অনুমান। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>#WATCH | J&K | Cordon and search operation continues in Kulgam after attack on CRPF personnel yesterday; Security forces are carrying out extensive searches to trace and apprehend the attackers. (Visuals from the area, deferred by unspecified time; no live operational details disclosed)</p>— ANI (@ANI) <a href=”https://x.com/ANI/status/2120750752989860307?ref_src=twsrc%5Etfw”>November 12, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, সিআরপিএফেরি চৌকির কাছেই বন-জঙ্গলে ঘেরা একটি এলাকা রয়েছে। হামলার পর সেই ঝোপঝাড়ের আড়াল ব্যবহার করেই পালিয়ে যায় জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, জঙ্গলঘেরা ওই এলাকা থেকে সিআরপিএফের নাকা চেকিং চৌকির দূরত্ব প্রায় ৫০ মিটার। পায়ে হেঁটেই ওই পথ পেরিয়ে হামলাকারীরা চৌকির কাছে পৌঁছেছিল বলে মনে করা হচ্ছে।
সিআরপিএফের বিবৃতি মতে, বুধবার দুপুর ২টো ১৫ মিনিটে হামলাটি ঘটে। টহলদারির সময় আচমকাই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে কয়েক জন জঙ্গি। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। গুলির লড়াইয়ে তিন জন সিআরপিএফ জওয়ান আহত হন। তাঁদের মধ্যে এক জনের পেটে এবং শিরদাঁড়ায় গুলি লাগে। তাঁর অস্ত্রোপচার হয়েছে। বাকি দুজনের হাত ও পায়ে গুলি লাগে। প্রথমে আহতদের অনন্তনাগের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের শ্রীনগর সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আহত তিন জওয়ানের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে বাসিন্দা শান্তনু চন্দ্র। বাড়ি বিষ্ণুপুরের শাঁখারিবাজারে। পরিবার সূত্রে খবর, বুধবার দুপুরে জঙ্গিদের গুলিতে আহত হন তিনি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছে পরিবার।
হামলার একে-৪৭ ব্যবহার করেছিল জঙ্গিরা, এমনটাই মনে করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে কেউ হামলাকারীদের সাহায্য করেছিল বলে তদন্তকারীদের একাংশের অনুমান। যদিও এই বিষয়ে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে।
বুধবারের হামলার পর কুলগাম ও আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। হামলাকারীদের সন্ধানে চলছে তল্লাশি। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ, হামলার গতিপথ এবং স্থানীয় সহযোগীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=0g6nq3weuRkqgh5E” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>