AIIMS-এ ভর্তি জেপি নাড্ডা, করানো হল করোনারি অ্যাঞ্জিওগ্রাফি

Central Minister JP Nadda Photo-IANS

বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ শারীরিক অস্বস্তি বোধ করায় দিল্লির AIIMS-এ ভর্তি করানো হয়েছে কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডাকে (J P Nadda) । হাসপাতালে তাঁর (J P Nadda)  একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রয়েছে করোনারি অ্যাঞ্জিওগ্রাফিও। বর্তমানে তাঁর (J P Nadda) শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে AIIMS কর্তৃপক্ষ।

AIIMS-এর তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ১৩ আগস্ট সন্ধ্যায় অস্বস্তি বোধ করায় তাঁকে (J P Nadda) হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। হৃদযন্ত্রের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে তাঁর (J P Nadda) করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়।

আরও পড়ুন:  উত্তরাখণ্ডে নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস, মৃত ৭, এখনও আটকে এক শ্রমিক


হাসপাতাল সূত্রে খবর, পরীক্ষার পর আপাতত উদ্বেগজনক কোনও পরিস্থিতির কথা জানানো হয়নি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে (J P Nadda) । তাঁকে (J P Nadda)  AIIMS-এর  কার্ডিওলজি বিভাগের অধীনে ভর্তি করা হয়েছে।

জেপি নাড্ডা (J P Nadda) বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং পরিবার কল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি  (J P Nadda) বিজেপির অন্যতম শীর্ষ নেতা। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়। তবে হাসপাতালের বিবৃতিতে তাঁর (J P Nadda) শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানোয় আপাতত স্বস্তি ফিরেছে।

আরও পড়ুন: ‘নিজে এসে সওয়াল করব’, টুলু মণ্ডল মামলায় হাইকোর্টে সময় চাইলেন আইনজীবী মুকুল রোহতগি

উল্লেখ্য, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি হল হৃদযন্ত্রের রক্তনালিগুলির অবস্থা পরীক্ষা করার একটি চিকিৎসা পদ্ধতি। সাধারণত হৃদযন্ত্রে রক্ত চলালাচলের ক্ষেত্রে কোনও সমস্যা বা সন্দেহ থাকলে চিকিৎসকেরা এই পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন। আপাতত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর (J P Nadda) শারীরিক পরিস্থিতি নিয়ে বড় কোনও আশঙ্কার কথা জানানো হয়নি।

দেখুন: নন্দনে উত্তমের জন্মবার্ষিকী, কী বললেন শুভেন্দু