ঝাড়খণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত ১৩, নিহতদের মধ্যে ৪ শিশু

Image: SNS

ঝাড়খণ্ডের রামগড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৩ জনের। মৃতদের মধ্যে চার শিশু, চার মহিলা এবং পাঁচ জন পুরুষ রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁকে রামগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, রাঁচি-পাটনা জাতীয় সড়কে রামগড় জেলার কুজু থানা এলাকার পেইনকি এলাকায় বিজেপির কার্যালয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। রবিবার রাত প্রায় ২টো নাগাদ রাজরাপ্পা মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটিতে চালক-সহ মোট ১৪ জন ছিলেন।

আরও পড়ুন: বিনিয়োগ টানতে মুম্বাইয়ে যাচ্ছেন রাজ্যের শিল্পমন্ত্রী, শিল্পপতিদের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে


দুর্ঘটনাগ্রস্ত গাড়ির যাত্রীরা সকলেই বিহারের নালন্দা জেলার জাংহারো গ্রামের বাসিন্দা। তাঁরা রাজারাপ্পা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। একমাত্র জীবিত যাত্রী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের বের করে আনতে সাহায্য করেন তাঁরা। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করেন স্থানীয়রা।

আরও পড়ুন: নারী ও শিশুর সুরক্ষায় চা বাগানে বিশেষ অভিযান, আসাম ও উত্তরবঙ্গে ১৬ দিনের কর্মসূচি

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/_cWtECbrmBU?si=kb5gA6i8KGY4U3zr” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>