এলপিজি গ্রাহকদের জন্য সুখবর! বুকিংয়ের কয়েক ঘণ্টার মধ্যেই মিলবে সিলিন্ডার, ইন্ডিয়ান অয়েলের নতুন পরিষেবা

Image: SNS

রান্নাঘরে এলপিজি (LPG) ব্যবহার করেন কিন্তু গ্যাস বুক করার পর সিলিন্ডার পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়? এবার সেই সমস্যা কিছুটা কমতে পারে। গ্রাহকদের দ্রুত পরিষেবা দেওয়ার লক্ষ্যে ইন্ডিয়ান অয়েল (Indian Oil) চালু করেছে ‘ইন্ডেন এক্সট্রালাইট নাউ’ (Indane Extralite Now) পরিষেবা। এই পরিষেবায় পাওয়া যাবে ১০ কেজি ওজনের হালকা কম্পোজিট এলপিজি (LPG) সিলিন্ডার।

 ‘ইন্ডেন এক্সট্রালাইট নাউ’ (Indane Extralite Now) কী?

ইন্ডিয়ান অয়েলের (Indian Oil) এই নতুন পরিষেবায় ১০ কেজির কম্পোজিট এলপিজি (LPG) সিলিন্ডার দেওয়া হবে। এই সিলিন্ডার অনেকটাই হালকা। পাশাপাশি জং-প্রতিরোধী (Free Rust)  উপাদান দিয়ে তৈরি হওয়ার এর স্থায়িত্বও বেশি।


এই সিলিন্ডারের (Cylinder)  আর একটি বড় সুবিধা হল এর স্বচ্ছ বডি। ফলে ভিতরে কতটা গ্যাস রয়েছে, তা বাইরে থেকেই সহজে বোঝা যাবে। ছোট পরিবার কিংবা যাঁদের এলপিজি ( LPG)-এর ব্যবহার তুলনামূলক কম, তাঁদের জন্য এই সিলিন্ডার বিশেষভাবে সুবিধাজনক হতে পারে।

আরও পড়ুন: রাজ্যসভার তিন স্থায়ী কমিটিতে সুস্মিতা, সুখেন্দু ও প্রকাশচিক

কীভাবে (Indane Extralite Now) বুক করবেন?

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বাড়িতে বসেই নতুন কানেকশন বা এলপিজি রিফিল বুক করা যাবে। এর জন্য ব্যবহার করা যাবে-

ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ (IndianOil ONE App)

ইন্ডিয়ান অয়েল কাস্টমার পোর্টাল (IndianOil Customer Portal)

ইন্ডিয়ান অয়েলের হোয়াটসঅ্যাপ নম্বর: 7588888824

আরও পড়ুন: হালিশহরে তৃণমূল কর্মীর মৃত্যু, সাসপেন্ড আইও, পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য শুভেন্দুর

কী কী সুবিধা পাবেন (Indane Extralite Now)?

‘ইন্ডেন এক্সট্রালাইট নাউ’ (Indane Extralite Now) পরিষেবায় বেশ কিছু সুবিধার কথা জানিয়েছে সংস্থা। বুকিংয়ের ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে ডেলিভারির দাবি করা হয়েছে। নতুন কানেকশনের ক্ষেত্রে তুলনামূলক কম নথিপত্র প্রয়োজন হতে পারে।অনলাইনে বুকিং ও ট্র্যাকিংয়ের সুবিধা থাকবে। আধুনিক ডিজাইনের কারণে ব্যবহার আরও সুবিধাজনক হবে।

কোথায় পাওয়া যাবে (Indane Extralite Now)?

ইন্ডিয়ান অয়েলের (Indian Oil)  ইন্ডেন ডিস্ট্রিবিউটর নেউওয়ার্ক এবং নির্বাচিত রিটেল আউটলেটের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে বলে সংস্থা জানিয়েছে।অর্থাৎ, সকাল ৭টায় এলপিজি (LPG)  বুক করলে সংস্থার দাবি অনুযায়ী, কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় সকাল ১০টার মধ্যে সিলিন্ডার (Cylinder)  বাড়িতে পৌঁছে যেতে পারে। দ্রুত ডেলিভারি এবং হালকা ওজনের কারণে নতুন এই পরিষেবা এলপিজি (LPG) গ্রাহকদের জন্য বেশ সুবিধাজনক হতে পারে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/qE8uMXym_WI?si=sS-KTiJ0JfwghIai” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>