চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন, দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

Image: SNS

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি সংক্রান্ত মামলায় দ্রুত সিদ্ধান্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্ট যেন এক সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করে।

চোখের চিকিৎসা করানোর জন্য বিদেশে যেতে চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানান তিনি। সোমবার ওই মামলায় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি আবার হাইকোর্টে তা ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রীজভূষণ শরণ সিং, ‘সম্মানের সঙ্গে মুক্তি’, দাবি প্রাক্তন বিজেপি সাংসদের


এদিন মামলাটি শুনানির জন্য উঠতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। তিনি আদালতকে জানান, মামলাটি একটি যৌথ তালিকায় রয়েছে, যেখানে দেড় হাজারেরও বেশি মামলা রয়েছে। ফলে দ্রুত শুনানির সুযোগ মিলছে না। তাঁর বক্তব্য, অতীতেও আদালতের অনুমতি নিয়ে অভিষেক একাধিকবার বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন এবং প্রতিবারই আদালতের শর্ত মেনে দেশে ফিরে এসেছেন।

জবাবে কেন্দ্রিয় সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, চাইলে মামলাটি নির্দিষ্ট দিনে শুনানির জন্য তালিকাভুক্ত করা যেতে পারে।উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রধান  বিচারপতি বলেন, কলকাতা হাই কোর্টকে নিদের্শ দিচ্ছি যাতে এক সপ্তাহের মধ্যে এই মামলার শুনানি শেষ করে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার পর কিশোরীর উপর থেকে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

বিদেশে চোখের চিকিৎসার জন্য অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০ জুলাইয়ের শুনানিতে বিচারপতি জানতে চান, কলকাতায় চোখের হাসপাতাল থেকে অভিষেক পরামর্শ নিয়েছেন কি না। সাংসদের আইনজীবী জানান, অভিষেক আগে থেকেই আমেরিকায় চিকিৎসা চলছে।

অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা চলার কথা তুলে ধরেন রাজ্য আইনজীবী। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে বলে জানিয়েছিল রাজ্যের আইনজীবী। এরপর হাইকোর্ট এসএসকেএম হাসপাতালে চক্ষু বিভাগের প্রধানের কাছে অভিষেককে যাওয়ার নির্দেশ দেয়। সেখানে পরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসক যদি মত দেন, এই রোগের চিকিৎসা কলকাতায় সম্ভব নয়, বিদেশ যেতে হবে, তাহলে তা চিকিৎসা সংক্রান্ত মতামত হিসেবে গুরুত্ব দেওয়া হবে।

সেই আবেদনে তাৎক্ষণিক স্বস্তি না মেলায় তিনি গত মঙ্গলবার বিদেশে যেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। এদিন শীর্ষ আদালত মূল বিষয়ে কোনও মত না দিয়ে দ্রুত শুনানির উপরই জোর দেয়। ফলে এখন নজর কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিদ্ধান্তের দিকে।

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Y3itVcNsqTo?si=2eCSuoTJDi_iNf49″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>