নেপালে মৃত কমপক্ষে ৪৬৯, নিখোঁজ ১৫০০, তার মধ্যে ভারতীয় রয়েছেন ২৯০

Image: IANS

হড়পা বানের ভয়াবহ ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই নেপালে ফের বিপর্যয়ের আশঙ্কা (Nepal Flash Flood)। উত্তর নেপালের ভোটেকোশী নদী এবং সংলগ্ন এলাকায় এখনও ধ্বংসস্তূপের ছবি স্পষ্ট। শুক্রবার সকাল ৭টা পর্যন্ত নেপাল পুলিশের হিসেব অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯। আহত হয়েছেন শতাধিক মানুষ। পাশাপাশি নেপাল ও চিনের তিব্বত মিলিয়ে এখনও কমপক্ষে ১৪৭০ জনের কোনও খোঁজ নেই (Nepal Flash Flood)।

নিখোঁজদের মধ্য়ে নেপাল ও চিনের নাগরিক ছাড়াও রয়েছেন বিভিন্ন দেশের ৫১৭ জন নাগরিক (Nepal Flash Flood)। তাঁদের মধ্যে ২৯০ জন ভারতীয়। এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে জোরকদমে চলছে তল্লাশি অভিযান। নেপাল সরকার পুলিশ ও সেনা মিলিয়ে প্রায় ১৪ হাজার সদস্যের একটি যৌথ বাহিনীকে উদ্ধারকাজে নামিয়েছে(Nepal Flash Flood)।

আরও পড়ুন: তিন দিনের মধ্যেই ফের বিপর্যয়ের শঙ্কা নেপালে, ভয়ঙ্কর হড়পা বানের চূড়ান্ত সতর্কতা জারি করল চিন


এর মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে নদীগুলিকে ঘিরে। হড়পা বানের পর পাহাড়ি নদীগুলির গতিপথে বিপুল পরিমাণ পাথর, কাদা ও তুষার জমে কোথাও কোথাও অস্থায়ী বাঁধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে(Nepal Flash Flood)। জলের চাপে সেই বাধা ভেঙে গেলে ফের বিপুল জন, পাথর, কাদামাটি ও তুষার নিচের দিকে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই সম্ভাব্য বিপদের কথা জানিয়ে নেপালকে সতর্ক করেছে চিন (Nepal Flash Flood)। চিনের জলসম্পদ দপ্তর জানিয়েছে, তিব্বতের ছোকেন খোলা ও পুরেপি সাংপো নদীর সংযোগস্থলে পাথর, কাদা ও তুষার জমে একটি কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছিল। এই দুই নদীর জলধারাই নেপালের দিকে প্রবাহিত হয়। কৃত্রিম হ্রদ ভেঙে গেলে ফের বড় বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Nepal Flash Flood)। তাই নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নেপালকে বন্যার আগাম সতর্কবার্তা না দেওয়ার অভিযোগ উড়িয়ে দিল চিন, দাবি ‘সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর’

উদ্ধারকাজে এখনও পর্যন্ত হেলিকপ্টারের মাধ্যমে ১১৯৬ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে(Nepal Flash Flood)। অভিযানে নেপাল পুলিশের ৭২৫০ জন, সেনাবাহিনীর ৪২০০ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৮৪৫ জন সদস্য কাজ করছেন। রাসুয়া ও নুয়াকোট জেলার জন্য ১ কোটি নেপালি টাকা এবং ধাদিং জেলার জন্য ৫০ লক্ষ নেপালি টাকা আর্থিক সাহায্যের জন্য ঘোষণা করেছে কাঠমাণ্ডু।

দুর্যোগের পর নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত(Nepal Flash Flood)। ইতিমধ্যেই প্রতিবেশী দেশে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে(Nepal Flash Flood)। সাহায্যের আশ্বাস দিয়েছে আমেরিকাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নেপালের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোরও জানিয়েছেন, এই কঠিন সময়ে নেপালকে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা।

দেখুন:নেপালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ