জামুইয়ের পর ফের নওয়াদা, স্কুলেই ছাত্রী হেনস্থার অভিযোগ, অভিযুক্ত প্রধানশিক্ষক গ্রেপ্তার

File Photo, প্রতীকী চিত্র

জামুইয়ে প্রকাশ্য রাস্তায় কিশোরীকে হেনস্থার ঘটনা ঘিরে যখন বিহারে তোলপাড়, তখনই সামনে এল নওয়াদার আরও এক অভিযোগ। এবার অভিযোগের কেন্দ্রে একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক (Nawada School Principal)। ছাত্রীদের অভিযোগ, স্কুলের শৌচাগারে ঢুকে তাঁদের অশালীনভাবে স্পর্শ করতেন প্রধান শিক্ষক। তাঁদের জোর করে কোলে বসানোরও অভিযোগ উঠেছে। ঘটনায় পকসো আইনে ৫২ বছরের ওই প্রধান শিক্ষককে (Nawada School Principal) গ্রেপ্তার করেছে পুলিশ।

কংগ্রেস নেতা পবন খেরার সমাজমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে কয়েকজন ছাত্রীকে কাঁদতে দেখা গিয়েছে। ভিডিওয় তাঁরা অভিযোগ করেছে, শৌচাগারে ঢুকে প্রধান শিক্ষক (Nawada School Principal) তাঁদের জোর করে তুলে কোলে বসাতেন। এক ছাত্রীর অভিযোগ, পরীক্ষার সময় উত্তরপত্র ও প্রশ্নপত্র জমা দিতে প্রধান শিক্ষকের (Nawada School Principal) ঘরে গেলে সেখানেও তাঁর সঙ্গে অশালীন আচরণ করা হয়।

আরও পড়ুন: দিল্লিতে ফের যৌন নির্যাতন! পুলিশ সেজে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ, এক অভিযুক্ত ধৃত


ঘটনাটি প্রকাশ্যে আসার পর গত ১৮ সেপ্টেম্বর স্কুল চত্বরেই বিক্ষোভে নামেন পড়ুয়া ও অভিভাবকরা। এই ঘটনাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা প্রধানশিক্ষককে তাঁর ঘরের ভিতর আটকে রাখেন বলেও অভিযোগ। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাজ্য মহিলা কমিশনও ঘটনার বিষয়ে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে।

এর ঠিক একদিন পরেই জামুইয়ে টিউশন সেরে ফেরার পথে দশম শ্রেণির এক কিশোরী ও তার এক বন্ধুকে আটকে হেনস্থার অভিযোগ ওঠে। কিশোরীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওয় আতঙ্কিত কিশোরীকে অভিযুক্তদের কাছে কাকুতিমিনতি করতে দেখা যায়। কিন্তু তার পরেও হেনস্থা চলতে থাকে বলে অভিযোগ। সেই ঘটনায় মঙ্গলবার মূল অভিযুক্ত নন্দন যাদব পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়ে গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুন: বিহারের জামুইয়ে কিশোরীকে হেনস্থা, ধৃত তিন নাবালক, তদন্তে সিট

পর পর দু’দিনে স্কুল এবং প্রকাশ্য রাস্তায় নাবালিকাদের হেনস্থার অভিযোগ সামনে আসায় বিহারে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরাও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। মঙ্গলবার কংগ্রেস নেতা পবন খেরা জামুই ও নওয়াদার ঘটনা উল্লেখ করে বিহারে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।

দেখুন: তিস্তার স্রোতে ভেসে গিয়েছিল হস্তিশাবক, মায়ের কাছে ফেরাল মৎস্যজীবী-বনকর্মীরা