মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি মঙ্গলবার দিল্লির রাস্তায় নামছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সংসদ ভবন থেকে নির্বাচন সদন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। বিরোধীদের এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে তিন হাজারেরও বেশি পুলিশকর্মী (Delhi Police)।
পুলিশ সূত্রে খবর (Delhi Police), নিরাপত্তার দায়িত্বে মোট ৩১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে চার কোম্পানি মহিলা পুলিশ রয়েছে। দিল্লি পুলিশের একটি কোম্পানিতে সাধারণত ১০০ থেকে ১১৫ জন কর্মী থাকেন। ফলে মঙ্গলবারের কর্মসূচি ঘিরে বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।
সংসদ ভবন, পার্লামেন্ট স্ট্রিট এবং নির্বাচন সদনের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ব্যারিকেড। মঙ্গলবার সকাল থেকেই লাঠি হাতে নিরাপত্তাকর্মীদের মোতায়ে রাখা হয়েছে। দিল্লির একাধিক মেট্রো স্টেশনের প্রবেশপথেও বাড়ানো হয়েছে নজরদারি।
গত কয়েকদিন ধরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দাবিতে উত্তাল রাজধানী। বিরোধীদের পাশাপাশি ছাত্র ও যুব সংগঠনগুলিও বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভের কারণে কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। সাধারণ মানুষকে বিক্ষোভের এলাকার আশেপাশের রাস্তা এড়িয় চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে মহিলা সাংবাদিকদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে সাংবাদিকদের জন্য বিশেষ নির্দেশিকা দিয়েছে পুলিশ। সাংবাদিকদের নিজেদের প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। খবর সংগ্রহেরর সময় পুলিশ ও বিক্ষোভকারীদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার কথাও বলা হয়েছে।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/UbdrBzAThdg?si=VPDtsGZIOha1YcEb” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>