টাইগার শ্রফের হামলার ঘটনায় গ্রেপ্তার ৩, রাজস্থানের কোট থেকে পাকড়াও

Image: ANI

টাইগার শ্রফকে (Tiger Shroff) খুনের চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে  পুলিশ। রাজস্থানের কোটা স্টেশন থেকে তাদের পাকড়াও করা হয়। ধৃতদের মধ্যে দু’জন হরিয়ানার বাসিন্দা এবং অন্যজন মহারাষ্ট্রের। তদন্তকারীদের দাবি ধৃতদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>#WATCH | Kota, Rajasthan: Three accused, including a minor, have been apprehended by Kota Police in connection with the firing on Bollywood actor Tiger Shroff SP Tejaswani Gautam said the accused, Rehan alias Sukka of Haryana, Hritik Kurmi alias Roshan of Bihar, and a minor, will be handed over to Mumbai Police.</p>&mdash; ANI (@ANI) <a href=”https://x.com/ANI/status/2112087809138049085?ref_src=twsrc%5Etfw”>October 19, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

গোয়েন্দাদের অনুমান, এই হামালর পিছনে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ীরা। হামলার আগে থেকেই টাইগারের (Tiger Shroff) গতিবিধির উপর নজর রাখছিল তারা। অভিনেতার রোজকার রুটিন সম্পর্কে তথ্য সংগ্রহের পরেই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।


আরও পড়ুন: টাইগার শ্রফকে গুলি, আহত গাড়িচালক! অভিনেতার বাড়িতে একনাথ শিন্ডে

প্রতি রবিবার জুহুর একটি ফুটবল মাঠে খেলতে যান টাইগার (Tiger Shroff) । অভিনেতার এই নিয়মিত অভ্যাস সম্পর্কে ওয়াকিবহাল ছিল অভিযুক্তেরা। সেই সুযোগকে কাজে লাগিয়েই রবিবার মাঠ থেকে গাড়িতে ফেরার সময় তাঁকে নিশানা করা হয় বলে অনুমান পুলিশের।

হামলার পর ঘটনাস্থল থেকে পালানোর জন্যও আগাম প্রস্তুতি নিয়েছিল দুষ্কৃতীরা, সেই রকমই অভিযোগ। তদন্তকারীদের অনুমান, গুলি চালানোর পর মুম্বাইয়ের ভিলে পারলে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে এগিয়ে যায় তারা। এর পর আন্ধেরি পশ্চিম রেল স্টেশনের কাছে মোটরবাইকটি ফেলে রেখে বরিভলীমুখী ট্রেনে চেপে বসে অভিযুক্তেরা।

আরও পড়ুন: টাইগার শ্রফের উপর হামলাকারীদের ‘কাপুরুষ’ বললেন ফড়নবিশ, দ্রুত গ্রেপ্তারির আশ্বাস মুম্বাই পুলিশের

গোয়েন্দা সূত্রে খবর,পুলিশের নজর এড়াতে মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে গুজরাতেও ঢুকে পড়েছিল অভিযুক্তেরা। হামলার পিছনের কারণ, কীভাবে গোটা পরিকল্পনা করা হয়েছিল এবং অভিযুক্তদের গতিবিধির সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WBXPWleJUWk?si=xUFmIwQ5eZwvq0Ho” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>