Covid-19 থেকে সেরে উঠে থাকছে নানা শারীরিক সমস্যা, কেন থাকছে এই সমস্য? নতুন গবেষণায় মিলল ইঙ্গিত

Image: AI নির্মিত

কোভিড (Covid-19)-এর সময় পেরিয়ে এলেও মাঝে মাঝেই সে জানান দিচ্ছে। কোভিড (Covid-19) থেকে সেরে উঠলেও নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। অনেকের ক্ষেত্রে এই সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। কেন এমন হচ্ছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে গবেষণা। এবার নতুন একটি গবেষণায় উঠে এলো এর সম্ভাব্য কারণ (Covid-19)। গবেষকদের দাবি, কোভিড-১৯ (Covid-19) সংক্রমণের কারণে শরীরে দীর্ঘদিন নিষ্ক্রিয় অবস্থায় থাকা কিছু ভাইরাস ফের সক্রিয় হয়ে উঠতে পারে। এর মধ্যে রয়েছে এপস্টাইন-বার ভাইরাস(EBV), সাইটোমেগালোভাইরাস (CMV) এবং হারপিস গোত্রের কয়েকটি ভাইরাস।

মার্কিন যুক্তরাষ্ট্রের ২০টি বায়োমেডিক্যাল গবেষণা হাসপাতালে মোট ১ হাজার ১৫৪ জন রোগীর উপর একটি পরীক্ষা চালানো হয়। প্রায় ২ লক্ষেরও বেশি নমুনা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে গবেষকরা খুঁজে দেখেন, কোভিডে (Covid-19) আক্রান্ত হওয়ার আগে শরীরে নিষ্ক্রিয় অবস্থায় থাকা কোনও ভাইরাস সংক্রমণের সময় বা পরবর্তী সময়ে ফের সক্রিয় হয়েছিল কি না।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের ‘মাস্টারস্ট্রোক’ এসআইআর এবার আমেরিকায়? ট্রাম্পের মন্তব্যে জল্পনা


গবেষণায় উঠে আসে, হাসপাতালে ভর্তি হওয়ার পর ৪০ দিনের মধ্যেই ১১ ধরনের ভাইরাস পুনরায় সক্রিয় হয়ে উঠেছিল। বিশেষভাবে নজরে এসেছে ‘Anelloviridae’ পরিবারের ভাইরাসগুলি। এই ভাইরাস সম্পর্কে এখনও বিজ্ঞানীদের কাছে খুব বেশি তথ্য নেই। গবেষণায় দেখা দিয়েছে, এই ভাইরাসের পুনরায় সক্রিয় হওয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতা এবং লং কোভিডের  (Covid-19) একটি সম্পর্ক রয়েছে।

তবে গবেষকরা একটি বিষয় স্পষ্ট করেছেন, এই ফলাফল শুধুমাত্র সম্পর্ক বা ‘association’-এর কথা বলছে। অর্থাৎ, ভাইরাস পুনরায় সক্রিয় হওয়ার কারণেই লং কোভিড (Covid-19) বা দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা তৈরি হয়, এমন সরাসরি প্রমাণ এই গবেষণায় মেলেনি।

আরও পড়ুন: ২৩টি শিফটের মধ্যে ১৭দিন দেরি, এই প্রথমবার মানুষ-কর্মী ছাঁটাই করল AI ‘বস’

কেন নিষ্ক্রিয় ভাইরাস ফের সক্রিয় হতে পারে?

কোভিড-১৯ (Covid-19) সংক্রমণের সময় অনেকের শরীর দুর্বল হয়ে যায়। এর ফলে শরীর এবং রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ব্যাপক চাপ পড়ে। কিছু ভাইরাস রয়েছে, যেমন এপস্টাইন-বার ভাইরাস, সাইটোমেগালোভাইরাস এবং হারপিস পরিবারের কয়েকটি ভাইরাস, যেগুলি সংক্রমণের পর শরীরে দীর্ঘদনি নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে।

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন দুর্বল হয়ে যায়, তখন এই সুপ্ত ভাইরাসগুলির কোনও কোনওটি আবার সক্রিয় হয়ে উঠতে পারে। গবেষকদের মতে, কোভিড (Covid-19) সংক্রমণের সময়ও এমন ঘটনা ঘটতে পারে। আর এই ভাইরাস পুনঃসক্রিয়তার সঙ্গে দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যার সম্পর্ক রয়েছি কি না, তা বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন।

দেখুন: অতিবৃষ্টিতে ভেঙে পড়ল জোড়াবাগানের পুরনো বাড়ি, হতাহত একাধিক