লোহার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড ,ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন
Editorial Desk
কলকাতা,১২ নভেম্বর — বেলেঘাটার কারখানায় অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।বেলেঘাটার লোহার কারখানায় এদিন হঠাৎই আগুন লেগে যায়। কিছুক্ষনের মধ্যেই বিধ্বংসী আগুন ছড়িয়ে পরে গোটা এলাকায়।সেই মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন।জোর কদমে চলছে আগুন নেভানোর চেষ্টা।জানা গেছে, এই ঘটনায় এখনও পর্যন্ত আগুনে ঝলসে আহত হয়েছেন দু’জন।
ঘটনাটি ঘটে শনিবার সকালে সকাল সাড়ে দশটা নাগাদ বেলেঘাটার সুরেন সরকার স্ট্রিটে একটি লোহার ছাটের কারখানায়। এলাকা ঘিঞ্জি হওয়ায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।বিধ্বংসী আগুনের কালো ধোঁয়ায় অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। তার মধ্যেই দমকলকর্মীরা শুরু করেন উদ্ধার কাজ।এখনও পর্যন্ত দু’জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।দমকলের প্রাথমিক অনুমান, শট সার্কিটের কারণেই আগুন লেগেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেই বোঝা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ।