হলদিয়া বন্দরে ডাম্পারের চালকের মৃত্যু

প্রতীকী চিত্র

বুধবার আনুমানিক বিকেল ৩টার সময়, রিপলি কোম্পানির ডাম্পারের চালক কার্তিক অধিকারী WB 29 B 5287 নম্বরের গাড়িতে করে বার্থ নং ০১ থেকে নিউ বি৪ (New B4) প্লটে পণ্য পরিবহনের সময় দুর্ঘটনার কবলে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত চালকের বাড়ি মহিষাদলে। মৃত্যুর ঘটনায় হলদিয়া গাড়ি চালক থেকে শ্রমিকদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

খড়গপুরে গতকাল পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বাইক আরোহী দেবাহুতি বন্দ্যোপাধ্যায়ের। কলকাতার বাসিন্দা ও বাইক রাইডার দেবাহুতি বন্দ্যোপাধ্যায়ের (৪৪)। রবিবার বিকেলে খড়্গপুর লোকাল থানার বালিহাটি এলাকার এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে ১৫ জনের একটি দল আটটি বাইকে ওড়িশার চাঁদিপুর বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দেবাহুতির বাইকের চাকা রাস্তার একটি গর্তে পড়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার সময় দেবাহুতির ছেলে অনিকেত মুখোপাধ্যায়ও বাইক রাইডিং দলে ছিলেন। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। দেবাহুতি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। বাইক রাইডিং ছিল তাঁর নেশা। ছুটির দিন পেলেই বন্ধুদের সঙ্গে দীর্ঘ বাইক সফরে বেরিয়ে পড়তেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।