চুমুর পরেই কামড় আর তারপরেই… প্রসেনজিতের জীবনে সেই মুহূর্ত

টলিউডের ইন্ড্রাস্ট্রি হিসেবেই তিনি পরিচিত হন। শিশুশিল্পী হিসেবে ‘ছোট্ট জিজ্ঞাসা’ থেকে অভিনয় যাত্রা শুরু করে বর্তমানে প্রায় তিন দশক কাটিয়ে ফেলেছেন রুপোলি পর্দায়। টলিপাড়াও তাঁকে অভিভাবক হিসেবে চেনে, মানে। তাঁর মিষ্টি হাসিতে কুপোকাত হন ফ্যানেরা, পাশাপাশি পর্দায় তাঁর দুরন্ত অভিনয়ে তালি পড়ে সিনেমা হলে। তিনি টলিউডের সকলের প্রিয় বুম্বাদা  অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

 

তাঁর ফ্যান ফলোয়িং নিয়ে কথা বলার মতো ধৃষ্টতা কারো নেই। বর্তমানে টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডেও নিজের জাত চিনিয়েছেন তিনি। তবে তারই মধ্যে এক অদ্ভুত ঘটনার কথা সম্প্রতি সকললের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। আর তা শুনে অবাক হয়েছেন সকলেই।


 

 

 

যদিও ঘটনাটি নব্বই দশকের শুরুর দিকে। সেই সময় টলিউডে প্রসেনজিৎ কমার্শিয়াল নায়ক হিসেবে তুমুল জনপ্রিয়। দর্শকদের কাছে তিনি তখন পোয়েনজিৎ নামেই বিখ্যাত।  সেই সময় বক্স অফিসে চলছে প্রসেনজিৎ-দেবশ্রী রায়ের পুরুষোত্তম’। বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে সেই সিনেমা।  একদম মার মার কাট কাট অ্যাকশন প্যাকড কমার্শিয়াল সিনেমা। এই সময়ে সিনেমার প্রচারের জন্য সশরীরে তিনি হাজির হয়েছিলেন ডানলপের বিখ্যাত ‘সোনালী’ সিনেমাহলে। প্রিয় তারকাকে দেখতে সেই সময় হল চত্বরে ছিল তুমুল ভিড়। নিরাপত্তারক্ষীকে পেরিয়েও প্রিয় তারকার কাছে আসছিল একের পর এক হাত। আর সেই সময়েই ঘটে যায় এক অদ্ভুত ভয়ানক  রোমহর্ষক ঘটনা।

 

ভিড়ের মধ্য থেকে আচমকা এক পুরুষ অনুরাগী ছিটকে চলে এসেছিল প্রসেনজিতের কাছে।  কিছু বুঝে ওঠার আগে প্রিয় অভিনেতাকে দেখে ভালোবাসায় অন্ধ হয়ে সোজা প্রসেনজিতের ঠোঁটে চুমু খেয়ে বসেন। যদিও চুমু না বলে কামড় বলাটাই শ্রেয়। আর সেই ভালোবাসায় এত বেশি কামনা, বাসনা ছিল যে ব্যক্তির দাঁতের কামড়ে প্রসেনজিতের ঠোঁটের খানিকটা মাংস কেটে রীতিমত ঝুলছিল। গলগল করে রক্ত ও প্রচণ্ড যন্ত্রনায় তখন ছটফট করছিলেন টলিউডের বুম্বাদা।

 

সম্প্রতি পুরোনো দিনের সেই ঘটনাটি পুরোটাই তুলে ধরেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রীতিমত হেসে ফেলেছিলেনন ঘটনার বিবরণ দিতে দিতে। রুপোলি পর্দার রোম্যান্টিক হিরোর চকলেট বয়ের ইমেজ যে দর্শকমনে কতটা প্রভাব ফেলে এই ঘটনা ছিল তার উজ্জ্বল প্রমাণ।  বুম্বাদার কথায় এই ভালোবাসা যেমন একদিকে ভয়ের, তেমনই প্রচন্ড প্রাপ্তির।  টলিপাড়ার অভিভাবকে এমন কামড়ে দেওয়ার ঘটনা  ইতিহাসে চিরকাল থেকে যাবে বলেই মত নেটিজেনদের।