বৃহস্পতিবার সন্ধ্যায় আইনি বিয়ে সারলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। পাত্র সিদ্ধার্থ দত্ত, পেশায় মার্চেন্ট নেভির অফিসার। এতদিন ধরে বিয়ের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যেতেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা রেখে চলতে ভালোবাসতেন অভিনেত্রী (Mimi Chakraborty)। তবে এবার নিজেই বাগদানের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাগদানের পাশাপাশি আইনি বিয়ে করেছেন টলিউড অভিনেত্রী (Mimi Chakraborty)। তবে সমাজমাধ্যমে যে ছবি প্রকাশ করেছেন তাতে মুখ দেখা যায়নি। বৃহস্পতিবার সকাল থেকে টলিপাড়ার নজর ছিল অভিনেত্রীর (Mimi Chakraborty) বিশেষ দিনের দিকে। নতুন জীবনের শুরুতে কেমন সাজে ধরা দেন মিমি(Mimi Chakraborty), তা দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরাও।
দক্ষিণ কলকাতায় ঘনিষ্ঠ আত্মীস্বজন ও পরিজনদের উপস্থিতিতেই বসেছিল বিয়ের আসর। বিশেষ দিনে মিমির (Mimi Chakraborty)পরনে ছিল সোনালি রঙের পোশাক। অন্যদিকে, সিদ্ধার্থ পরেছিলেন সাদা পাজামা ও পাঞ্জাবি। বিয়ের আয়োজনের পাশাপাশি অতিথি আপ্যায়নেও কোনও খামতি রাখেননি তাঁরা। আইনি বিয়ের ভোজের মেনুতেও ছিল বাঙালি পদ।
সূত্রের খবর, খাবারের তালিকায় ছিল ছানার কোফতা, ফিশ ফ্রাই, ফিশ ফ্রিঙ্গার ও ফিশ বল। সঙ্গে ছিল রাধাবল্লভী, ছোলার ডাল, আলুর দম, ফ্রায়েড রাইস, মুরগির মাংস ও খাসির মাংস। মিষ্টিমুখের জন্য ছিল রসগোল্লা ও সন্দেশ। সব শেষে অতিথিদের জন্য ছিল আইসক্রিম ও পান।
উল্লেখ্য, মিমির স্বামী সিদ্ধার্থ দত্ত পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। বৃহস্পতিবার আইনি বিয়ে ও বাগদান পর্ব সম্পন্ন হলেও তাঁদের আনুষ্ঠানিক বিয়ে বাকি রয়েছে। আগামী ৫ ডিসেম্বর কালিম্পঙে বসবে বিয়ের আসর। আপাতত ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরুর খবরেই সরগরম টলিপাড়া।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=D3rrC0OccD_CgGO-” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>