পয়লা বৈশাখে লাখ টাকার লক্ষ্মী লাভের বিশেষ অনুষ্ঠান

পয়লা বৈশাখ উপলক্ষে উৎসবের আবহে মুখর হয়ে উঠেছিল লাখ টাকার লক্ষ্মী লাভের মঞ্চ। সান বাংলার এই বিশেষ পর্বে ছিল আনন্দ এবং জমজমাট বিনোদনের এক অনন্য মেলবন্ধন। সান বাংলার প্রিয় শিল্পীরা এক মঞ্চে এসে পর্বটিকে করে তুলেছিলেন আরও স্মরণীয়।

এই বিশেষ পর্বে উপস্থিত ছিলেন বৃন্দাবন বিলাশিনীর কৃষ ও বিনু, ভালোবাসার রং রুটের রূপাই ও রেহান, রূপমতীর রূপমতী ও দেবদত্ত এবং সোহাগে আদরের সোহাগ ও সূর্য। নাচ, গান ও নস্টালজিয়ায় ভরা এই পর্বে কৃষ ও বিনু নেচেছেন ‘১০০ বৃন্দাবন’-এ, রূপমতী ও দেবদত্ত ‘লাগে উড়া ধুরা’-তে, রূপাই ও রেহান ‘ফুলকলি’-তে এবং সোহাগ ও সূর্য ‘আসো না ভালোবাসো না’-তে মন জয় করেছেন।

শুধু পারফরম্যান্সই নয়, শিল্পীরা ভাগ করে নিয়েছেন তাঁদের পয়লা বৈশাখের স্মৃতিও।দেখতে ভুলবেন না এই বিশেষ পর্ব, ১৫ই এপ্রিল সন্ধ্যা ৭টায়, শুধুমাত্র সান বাংলায়।