শিলাজিতের নতুন গান ‘চানাচুর’

গানটির কথা লিখেছেন বাংলার লোকসঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পী রতন কাহার, যিনি ভাদু ও ঝুমুর গানের জন্য সুপরিচিত। চানাচুর গানে ফুটে উঠেছে বাংলার লোকসংস্কৃতির স্বাদ, যার সঙ্গে মিশেছে শিলাজিৎ-এর সঙ্গীতধারা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রতন কাহার।

শিলাজিৎ পরিবেশন করবেন তাঁর জনপ্রিয় গান, পাশাপাশি তুলে ধরবেন তাঁর সঙ্গীতজীবনের নানা স্মৃতি। ৩১ মার্চ সন্ধ্যা ৭টায় সান বাংলায় দেখা যাবে।