২০২৬ সালে নতুন মুকুট জুড়তে চলেছে সারা আলি খানের মুকুটে। জানা গিয়েছে রয়্যাল অ্যাসকট ২০২৬ এ প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনি। যা কিনা বিশ্বের অন্যতম বিখ্যাত সোশ্যাল ও স্পোর্টস ইভেন্ট হিসেবে পরিচিত। সেখানে একজন বিশেষ অতিথি হিসেবে যাবেন তিনি। তাঁর পাশাপাশি সেখানে থাকবেন কিং চার্লস ৩, কুইন কামিলা, প্রিন্স উইলিয়াম এছাড়া থাকবেন প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন।
এই অনুষ্ঠানটি সংস্কৃতি, ফ্যাশান, জনপ্রিয়তার এক মেলবন্ধন হিসেবে গোটা বিশ্বে পরিচিত। সেখানে সারার উপস্থিতি যেমন তাঁর জনপ্রিয়তাকে অন্য মাত্রা দেবে সেই সঙ্গে ভারতীয় শিল্পকলাকেও আরও উচ্চতায় নিয়ে যাবে। কারণ তিনি ভারতীয় তারকা হিসেবেই সেখানে প্রতিনিধিত্ব করবেন। জানা গিয়েছে, আইভরি রংয়ের উপরে ডিজাইনার পোশাক পরে সেখানে তিনি উপস্থিত হবেন। ভারতীয় তারকা হিসেবে নিজেকে সকলের সামনে উপস্থাপন করবেন।
সারার এই উপস্থিতি আন্তর্জাতিক স্তরেও তাঁর গুরুত্বকে আরও বাড়িয়ে দেবে। কারণ শোনা যাচ্ছে আলিয়া ভাট সহ একাধিক বলি তারকার পরে তিনিও হয়তো হলিউডে ডেবিউ করতে পারেন। তবে পুরোটাই রয়েছে জল্পনা স্তরে। তবে এই ইভেন্টে উপস্থিতি আন্তর্জাতিক বাজারে তাঁর গুরুত্ব অনেকটাই বাড়বে। সম্প্রতি মুক্তি পেয়েছিল তাঁর ‘পতি পত্নী ওর ও’। কিন্তু বক্স অফিসে ছবিটি সেভাবে ভালো ব্যবসা করতে পারেনি। তবে আশা করা হচ্ছে আগামীতে দ্রুত তিনি পর্দায় কামব্যাক করবেন দুরন্ত হিট নিয়ে। পাশাপাশি এই মুহূর্তে তাঁর হাতেও রয়েছে একাধিক প্রজেক্ট। আর সেই প্রতিটি ছবিতেই রয়েছে বিভিন্ন রকমের চরিত্র। ফলে মনে করা হচ্ছে নায়িকার পাশাপাশি অভিনেত্রী হিসেবেও এবারে নিজের পায়ের তলার জমি শক্ত করতে মরিয়া তিনি।