প্রেমের মাসে বাবা যাদবের প্রেমের গান ‘ফেরারি মন’

ফেব্রুয়ারি মাস জুড়ে চলে প্রেমের উদযাপন। আর এই মাসেই মুক্তি পেল বাবা যাদবের পরিচালনায় নতুন গান ‘ফেরারি মন’। গানটির মিউজিক করেছেন অরিন প্রসেনজিৎ দাস ও কন্ঠ দিয়েছেন শিল্পী মানসী ঘোষ এবং সুর দিয়েছেন সুপ্রতিম দে।

এর আগে  বাবা যাদবের পরিচালনায় বহু সিনেমা ও গান উপহার পেয়েছেন দর্শক।  এবার তিনি পুরোপুরি একটি ভিন্ন স্বাদের গান উপহার  দিলেন ‘ফেরারি মন’। গানটির ভিডিওতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দেবলীনা বিশ্বাস।

প্রেম  ছাড়া জীবন অনেকটা অন্যরকম। আর সেটাই ফুটে উঠেছে এই গানে। গানটির শুটিং হয়েছে কলকাতার বাইরে। গানটির ক্রিয়েটিভ পরিচালক হিসাবে কাজ করেছেন সৌম্যজিৎ আদক।


অভিনেত্রী দেবলীনা বিশ্বাস জানিয়েছেন ‘এই গানে পুরোপুরি ভিন্ন লুকে  দেখা গিয়েছে। ‘ফেরারি মন’ একটা পুরোপুরি প্রেমের গান। প্রেমের মাসে ফেব্রুয়ারিতে তাই মুক্তি পেয়েছে এই গান। পরিচালক বাবা যাদবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও  দারুণ। পরিচালক বাবা যাদবের থেকে অভিনয়ে অনেক কিছু শেখা যায়’।

সঙ্গীত পরিচালক অরিন প্রসেনজিৎ দাস বলেন ‘প্রেমের মাসে প্রেমের এই গান মানসী ঘোষের কন্ঠে একদম উপযুক্ত। এই গানের প্রতিটি লাইনে প্রেমের কথা বলা আছে। প্রতিটি মানুষ ভালোবাসা নিয়ে বেঁচে থাকে। ভালোবাসা যে কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষের জীবনে সেটাই বলা হয়েছে এই গানে।’