অরিজিৎ সিংয়ের পথে এবারে প্রীতম

জানুয়ারি মাসেই প্লেব্যাকের দুনিয়া থেকে অবসর ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং। এবারে আচমকাই অবসর গ্রহণের ঘোষণা করলেন প্রীতম। একাধিকবার সুর অনুকরণের অভিযোগ উঠেছিল তার নামে। কিন্তু তারপরেও বিগত আড়াই দশকে বলিউডকে একাধিক ব্লকবাস্টার গান উপহার দিলে্ও এবারে জানিয়ে দিলেন নিজের বিদায়ের কথাও।

১৪ জুন ছিল প্রীতমের জন্মদিন। ৫৫ বছরে পা দিয়েছেন শিল্পী। স্বাভাবিকভাবেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের একাধিক নামজাদা ব্যক্তিত্ব। আর রাত বাড়তেই নিজের বিদায়ের ঘোষণা করলেন তিনি। জানিয়েছেন, এতদিনের ব্যস্ত সময়ের ভিড়ে এবারে কিছুটা সময় নিজেকে দিতে চান। কাজের কারণে যে যে জিনিসগুলি হাতছাড়া হয়েছে সেগুলিকে নিয়ে চলতে চান। জানিয়েছেন এবারে একেবারে অন্যভাবে বাঁচবেন তিনি।

তারপরেই জানান, ‘বাণিজ্যিক কাজের অভিজ্ঞতা দারুণ। তবে বরাবর আমমার অজানা পথের দিকে কৌতুহল বেশি। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।‘  তাঁর পোস্টেই স্পষ্ট হয়েছে এবার থেকে পরিচালকদের কথা মনতত নয়, বরং নিজের জন্য গান বাঁধবেন তিনি। নে়টিজেনদের অনেকে প্রীতমন-অরিজিৎ জুটিকে মিস করার কথা জানিয়েছেন। আবার অনেকেই বলছেন উল্টো কথা। তাঁরা বলছেন এতে বলিউডের ক্ষতি হলেও প্রকৃত সঙ্গীতপ্রেমীদের জন্য এটা আশীর্বাদ। যদিও পাকাপাকি প্রীতম বলিউড ছাড়লেন কি না তা এখনও স্পষ্ট না।’


 

এর আগে চলতি বছরের শুরুর দিকে অরিজিৎ সিং জানিয়ে দিয়েছিলেন বলিউড ত্যাগের কথা। আর তাঁর সেই সিদ্ধান্তে কার্যত মনখারাপ করেছিল আসমুদ্র হিমাচল। তাঁর প্রতিটা গান যেমন সিনেমাগুলিকে একটি নতুন আঙ্গিক দিত সেই সঙ্গে সকলের মনের কথা, মনের অনুভূতি বেরিয়ে আসত তাঁর গান থেকে। আর সেই কারণেই সকল বয়সের শ্রোতাদের কাছেই অত্যন্ত জনপ্রিয় ছিলেন অরিজিৎ সিং। আর প্রীতমের সুরে অরিজিৎ-এর গাওয়া প্রতিটা গানই কার্যত প্রেমিক-প্রেমিকাদের মনের কথা হয়ে থেকেছে। এমনকি বিচ্ছেদের পরেও একাকি প্রেমিক বা প্রেমিকার চোখের জল হয়েও ঝড়েছে। তবে এখন দেখার অন্য কোনো মাধ্যমে এই দুই তারকা আবার এক হয়ে আসেন কি না। আর তা হলে আখেরে যে সঙ্গীত জগতের লাভ তা বলাই বাহুল্য।