শিবপ্রসাদ-নন্দিতার আগামী সিনেমায় মহাগুরু মিঠুন চক্রবর্তী

PIC- SOCIAL MEDIA

‘মিঠুন চক্রবর্তী’ বাংলা সিনেমার পাশাপাশি বলিউডেও একটি ব্র্যান্ড।  সব পরিচালকই মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন। তিনি যদি চিত্রনাট্যটা পছন্দ করেন, তাহলে তিনি বাংলা ছবি করতে সবসময় রাজি থাকেন। বলিউডে তার নিজস্ব জায়গা তৈরি করার পরেও, তিনি বাংলা ভাষাকে ভুলে যাননি। প্রতি বছরই, তিনি হিন্দি ছবির পাশাপাশি বাংলায় ছবি করেছেন। এবার, তিনি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সঙ্গে জুটি বাঁধছেন। পরের বছর, উইন্ডোজের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই নতুন ছবিটি মুক্তি পাবে। মঙ্গলবার, সব কিছু চূড়ান্ত হওয়ার পর, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সবার সঙ্গে এই খবরটি শেয়ার করেছেন।

পরিচালক নিজেই সামাজিক মাধ্যমে এই খবরটি জানিয়েছেন। মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করে, শিবপ্রসাদ উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘হ্যাঁ, আমরা অবশেষে একসঙ্গে কাজ করছি। আমি এবং নন্দিতা দি সঙ্গে মিঠুন চক্রবর্তী। প্রত্যেক মানুষের কিছু স্বপ্ন থাকে। আমার একটি স্বপ্ন ছিল – একদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করা। কারণ আমি বড় হয়েছি তাঁকে পর্দায় দেখে। ‘অগ্নিপথ’, ‘ডিস্কো ডান্সার’, ‘দো আনজানে’, ‘ডান্স ডান্স’ – আরও কত ছবি! আবার, বাংলা সিনেমায় তাঁর অসামান্য কাজগুলি আমাদের বারবার মনে করিয়ে দিয়েছে যে একজন অভিনেতার কোন ভাষা নেই, কোন সীমানা নেই। তাঁর অভিনয়, তাঁর ব্যক্তিত্ব, তাঁর পর্দায় থাকা – সব মিলিয়ে, ছোটবেলা থেকেই তিনি আমার কাছে শুধু একজন তারকা নন, একটি অদ্ভুত বিস্ময়। আমার কাছে, তিনি রামকৃষ্ণ, তিনি মৃগয়া, তিনি ডিস্কো ডান্সার।’

শিবপ্রসাদ মিঠুন চক্রবর্তীকে নিজেই চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলেন। সেই অভিজ্ঞতাও তিনি শেয়ার করেছেন। তিনি বলেছেন, “কিছু কিছু অপেক্ষা বোধহয় ঠিক গল্পটার জন্যই থেকে যায়। যেদিন ওঁর সঙ্গে দেখা করে গল্পটা শোনালাম, বুকের ভিতর কোথাও সেই ছোটবেলার আমিটা বোধহয় তখনও চুপ করে বসেছিল। গল্প বলা শেষ হতেই মিঠুনদা হাত মেলিয়ে বললেন – ‘ফাটিয়ে দিয়েছিস! এ তো আমার জন্য!’


শিবপ্রসাদ আমেরিকায় থাকাকালীন মিঠুনকে যোগাযোগ করেছিলেন। নিজের পরিচয় দিয়ে একটি ভয়েস নোট পাঠিয়েছিলেন তিনি। যা শুনেই সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছিলেন বর্ষীয়ান অভিনেতা। সেদিন কী বলেছিলেন তিনি? পরিচালক বলেন, ‘সেদিন মিঠুনদা কল ব্যাক করে বলেছিলেন, ‘শিবু! নিজেকে শিবপ্রসাদ বলে এত বড় ফিরিস্তি দিচ্ছিস কেন? বসে আছি তো কাজ করব বলে!’

পরিচালক আগেবতাড়িত হয়ে বলেন, ‘কয়েকটা শব্দ কখনও কখনও অনেক বছরের স্বপ্নকে ছুঁয়ে যায়। সেই মুহূর্তটা আমার কাছে ঠিক তেমনই। আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপর বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপান্তিরত হবে।’

উল্লেখ্য, সম্প্রতি হাতে অস্ত্রোপচারের পর শনিবারই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মিঠুন। আপাতত তিনি সুস্থ আছেন, এই বিষয়টিও জানিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।