টলিপাড়ায় বিয়ের সানাই, সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি! ডিসেম্বরেই কালিম্পঙে বসবে বিয়ের আসর

Image: X

বৃহস্পতিবার সন্ধ্যায় আইনি বিয়ে সারলেন অভিনেত্রী মিমি চক্রবর্তীর। গত তিন মাস ধরে তাঁর বিয়ে নিয়ে চলছিল জল্পনা। তবে এত দিন ব্যক্তিগত জীবনের এই বিশেষ অধ্যায় নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী ও তাঁর পরিবার। অবশেষে সেই জল্পনায় সিলমোহর। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর আইনি বিয়ে সারছেন মিমি চক্রবর্তী। পাত্র মার্চেন্ট নেভির আধিকারিক সিদ্ধার্থ দত্ত। কলকাতায় অভিনেত্রীর কসবার বাড়িতেই ঘরোয়াভাবে বসেছে বিয়ের আসর।

বৃহস্পতিবার সকাল থেকেই মিমির বাড়িতে শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান। প্রথম পর্বে সাদা-লাল পাড় শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। মাথায় ছিল মুকুট। পরিবারের সদস্যদের উপস্থিতিতে একাধিক আচার-অনুষ্ঠানও হয়েছে। সন্ধ্যায় আইনি বিয়ের পর্ব। পরিবারের সদস্যদের উপস্থিতিতে সই-সাবুদ করবেন অভিনেত্রী এবং তাঁর হবু বর সিদ্ধার্থ দত্ত। ঘনিষ্ঠ বন্ধদের মধ্যে অভিষেক রায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের থাকার কথা। বিয়ের আয়োজনেও থাকছে বাঙালি ছোঁয়া। অতিথিদের জন্য রাখা হয়েছে একেবারে সাবেকি বাঙালি খাবারের মেনু।

আরও পড়ুন: ভারতে দেখানো যাবে না পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের নির্দেশ! ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’ ঘিরে বিতর্ক


কে এই সিদ্ধার্থ দত্ত? 

মিমির বিয়ের খবর সামনে আসতেই সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে হবু বরকে ঘিরে। সিদ্ধার্থ দত্ত পেশায় মার্চেন্ট নেভির অফিসার। এত দিন তাঁর সঙ্গে মিমির সম্পর্ক নিয়ে নানা জল্পনা থাকলেও অভিনেত্রী প্রকাশ্যে কিছু বলেননি। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের পরই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে।

সূত্রের খবর, মিমির এক ঘনিষ্ঠ বান্ধবীর আত্মীয় সিদ্ধার্থ। সেই সূত্রে দু’জনের পরিচয়। আলাপ থেকে বন্ধুত্ব। সময়ের সঙ্গে সেই বন্ধুত্বই প্রেমে পরিণত হয়েছে। অবেশেষ সেই সম্পর্ক পরিণতি পেতে চলেছে। আপাতত কলকাতায় ঘরোয়া পরিসরে আইনি বিয়ের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েক জন কাছের মানুষই থাকছেন এই অনুষ্ঠানে।

আরও পড়ুন: হিন্দি ছবির চাপে হল থেকে সরবে না বাংলা সিনেমা, ‘সাধক বামাক্ষ্যাপা’ বিতর্কে বড় সিদ্ধান্ত সরকারের

কালিম্পঙে বিয়ের মূল অনুষ্ঠান, ১১ ডিসেম্বর রিসেপশন

কলকাতায় আইনি বিয়ের পর মিমি ও সিদ্ধার্থের পরবর্তী গন্তব্য উত্তরবঙ্গ। কালিম্পঙে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। মিমি উত্তরবঙ্গের। তাই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সেখান থেকেই।

সূত্রের খবর, ২ ডিসেম্বর কলকাতা ছাড়বেন মিমি ও সিদ্ধার্থ। ২ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে শুরু হবে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান। ৫ ডিসেম্বর বিয়ে। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতেই বিয়ে হবে।

বিয়ের পর কলকাতায় ফিরে টলিপাড়ার বন্ধু ও পরিচিতদের জন্য বিশেষ আয়োজন করবেন মিমি। ১১ ডিসেম্বর কলকাতায় রিসেপশনের আয়োজন করা হয়েছে বলে খবর। টলিউডের বহু তারকার কাছেই ইতিমধ্যে আমন্ত্রণ পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। মিমি ও সিদ্ধার্থকে আজকে বিয়ের সাজে দেখা অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। মিমির বিয়ে ঘিরে স্বাভাবিকভাবেই টলিপাড়ায় এখন জোর চর্চা।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/_cWtECbrmBU?si=skcl0pKMWJy9WpbF” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>