রমরমিয়ে চলছে কৃতি স্যাননের নতুন ছবি ‘ককটেল ২’। বক্স অফিসে নজর কেড়েছে এই ছবি। প্রথম সপ্তাহে প্রায় ৫০ কোটি এবং বিশ্বব্যাপী ৮৫ কোটি আয় করেছে এই ছবি। বর্তমানে রোমান্টিক কমেডি ছবি বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও কৃতির ‘ককটেল ২’ ভালো ব্যবসা করছে। ‘তেরে ইশক ম্যায়’-এর পর ‘ককটেল ২’ বক্স অফিসে অফিস হিট হতে চলেছে।
‘ককটেল ২’ একটি রোমান্টিক ছবি। কৃতি স্যানন ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শাহিদ কাপুর এবং রশ্মিকা মান্দানা। অ্যাকশন ও ফ্র্যাঞ্চাইজি ছবির আধিপত্যের যুগেও এই ছবির গ্রান্ড ওপেনিং তাক লাগিয়ে দিয়েছে। ভালো গল্প এবং জনপ্রিয় তারকাযুক্ত যে কোনও ছবিই বক্স অফিসে খেল দেখাতে সক্ষম এবং দর্শকের মন জয় করে নিতে পারে।
ভারতে উইকএন্ড ওপেনিং হিসেবে এই ছবি ৫০ কোটি টাকার ব্যবসা করেছে। যা রোমান্টিক কমেডি ছবির ঘরানায় বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। এই সিনেমা রোমান্টিক-কমেডি ছবির ক্ষেত্রে নতুন ক্রেজ তৈরি করেছে।ধারাবাহিকভাবে কৃতি স্যাননের রোমান্টি ছবি দর্শকদের মন জয় করে নিয়েছে। ‘তেরে ইসক ম্যায়’ ৬৬ কোটির ব্যবসা করেছিল।
সেখানে ‘ককটেল ২’ বিশ্বব্যাপী ওপেনিং-এ ৮৫ কোটি ব্যবসা করে সেই সাফল্যকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। বক্স অফিসে ‘কৃতি স্যাননের তেরে বাঁতো ম্যায় অ্যায়সা উলঝা হুঁ’, ‘দ্য ক্রিউ’, ‘তেরে ইশক ম্যায়’ এবং ‘ককটেল ২’ ধারাবাহিক ভাবে সাফল্য পেয়েছে। এই ছবি সাফল্য আরও একবার প্রমাণ করছে কৃতি স্যানন বড় পর্দা দর্শক টানতে সক্ষম এবং এই সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা। গ্রাম থেকে শহর সব জায়গাতেই তাঁর সমান জনপ্রিয়তা রয়েছে।