‘ওয়েলকাম টু দ্য জঙ্গলে’ সারপ্রাইজ জ্যাকলিনই, দাবি নেটিজেনদের

মুক্তি পেল অক্ষয় কুমার, সুনীল শেট্টি অভিনীত মাল্টি স্টারার সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। আর এই সিনেমায় একেবারে সারপ্রাইজ প্যাকেটের মত আর্বিভূত হয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এমনটাই দাবি নেটিজেনদের। সিনে বিশেষজ্ঞদের দাবি স্ক্রিনে আসার পর থেকে কার্যত নিজের উপর থেকে চোখ সরাতে দেননি তিনি।

 

এই সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, আর্শাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়স তলপড়ে, রাজপাল যাদব, জনি লিভার, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ সহ আরও অনেকে। এক কথায় মাল্টি স্টারার ফিল্ম। তার মধ্যেও নিজেকে আলাদা করতে পেরেছেন তিনি। যদিও এই মুহূর্তে ব্যক্তিগত ভাবে যথেষ্ট জটিলতার মধ্যে রয়েছে জ্যাকলিন। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক এবং তার থেকে পাওয়া বিপুল দামী দামী উপহার নিয়ে জটিলতার মধ্যে রয়েছেন তিনি। তবে সেই চিন্তা যে নিজের পারফর্মেন্সে আনতে দেননি তা দাবি করেছেন অনেকে। এই সিনেমায় তাঁর চরিত্রের নাম জেনি। একাধিক দর্শক সোশ্যাল মিডিয়ায় লিখছেন ‘এই সিনেমায় জেনি আমার প্রিয় চরিত্র।‘


 

এই সিনেমায় আলাদা করে নজর কেড়েছে অক্ষয় কুমারের সঙ্গে তাঁর কেমিস্ট্রি। সেই সঙ্গে দিশা পাটানির কমিক টাইমিং। জ্যাকলিন ও অক্ষয় জুটিকে নিয়ে আরও সিনেমার দাবি জানিয়েছেন দর্শকেরা। কার্যত সিনেমাটিকে দুই তারকা একাই টেনে নিয়েছেন। এমনটাই দাবি করছেন দর্শকেরা। কারণ তাঁদের জন্য বাকিদের দিকে নজর যায়নি দর্শকদের।  ওয়েলকাম ফ্র্য়াঞ্চাইজির দর্শক বরাবর আলাদা ভাবে নিজেদের অস্তিত্ব জানিয়েছে বক্স অফিসে। তবে এই সিনেমাটি নিয়ে প্রাথমিক ভাবে সন্দেহ ছিল দর্শকদেরও। কারণ এর আগেও দেখা গিয়েছে একাধিক মাল্টিস্টারার ফিল্ম  বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু সেখানে দাড়িয়ে যেভাবে সিনেমাটি বক্স অফিসে এবং দর্শকদের কাছে সমাদৃত হল মনে করা হচ্ছে হয়তো বক্স অফিসে অনেকদিন প্রভাব ফেলবে এই সিনেমাটি। সেই সঙ্গে আক্কি- জ্যাকলিন জুটিকে পুনরায় বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকবেন সিনে প্রেমীরা।