কিভাবে তামান্না হয়ে উঠলেন বলিপাড়ার ব্যস্ত নায়িকা

এই মুহূর্তে বলিউডে কার্যত নিজের একটা জায়গা তৈরি করেছেন তামান্না ভাটিয়া। তেলেগু ইন্ডাস্ট্রি থেকে যাত্রা শুরু করার পরে বলিউডে এসে নিজের পায়ের তলায় জমি শক্ত করা ছিল অত্যন্ত কঠিন। আর আজ তিনি তা সফল ভাবে করেছেন। একজন অভিনেত্রীর পাশাপাশি প্রয়োজনে তিনি যে লাস্যময়ী অবতারেও অবতীর্ণ হতে পারেন সেই বিষয়েও নিজেকে প্রমাণ করেছেন। আর এই মুহূর্তে বলি পাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। তাঁর হাতেও রয়েছে একাধিক প্রোজেক্ট।

প্রথমেই রয়েছে রাগিনী এমএমএস-৩

এই সিনেমার হাত ধরে হরর স্পেসে পা রাখতে চলেছেন তিনি। আর এই ফ্র্যাঞ্চাইজির একটি নির্দিষ্ট ধারার দর্শক রয়েছে। মনে করা হচ্ছে সেই দর্শকদের কাছেও বিষয়টি চমক হবে।


মারিয়া আইপিএস-

বাস্তব ঘটনার উপরে ভিত্তি করে তৈরি হতে চলেছে এই সিনেমাটি। আর সেখানেও মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি।

পুরুষান-

এই সিনেমার হাত ধরে তামিল সিনে জগতে প্রবেশ করবেন তিনি। বিনোদনের পাশাপাশি এই সিনেমাতে রয়েছে আরও চমক। বিশেষ করে তামান্না ভাটিয়াকে এই রূপে দেখেননি।

ভিভান-

তামান্না ভাটিয়ার সিনেমা কেরিয়ারে কার্যত অন্য মাইলফলক যোগ করতে চলেছে এই সিনেমাটি। একদম অন্যরকম স্টোরিটেলিং রয়েছে এই সিনেমাতে। আর তা দর্শকদের আকৃষ্ট করবে।

এছাড়াও অজয় দেবগণের সঙ্গে রয়েছে অ্যাকশন প্যাকড সিনেমা। আর সেই সিনেমার হাত ধরেই আরও গ্ল্যামারাস ভাবে পর্দায় আসবেন তিনি। এই ৫টি সিনেমা ৫টি ভিন্ন ঘরানার। আর এর মাধ্যমেই মনে করা হচ্ছে দর্শকদের একদম নতুন চমক দেবেন তামান্না। এতদিন অভিনেত্রীর পাশাপাশি একজন আইটেম ডান্সার হিসেবেও নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তামান্না। কাঁপিয়ে দিয়েছিলেন আসমুদ্র হিমাচলের হৃদয়। এখন দেখার এবারে এই ৫ সিনেমার মাধ্যমে দর্শকদের আর কি উপহার দেন তিনি।